ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই এলাকার ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক এবং তার সঙ্গে প্রায় অর্ধশত সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক এবং তার সঙ্গেও প্রায় অর্ধশত সমর্থক রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের উদযাপন এবং পরে আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন

ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে ব্রাজিল সমর্থকদের একটি দল আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কয়েকজন নারীসহ কয়েকজনকে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, পরে ওই দল চলে যাওয়ার সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আর্জেন্টিনা সমর্থক ও স্থানীয়রা মিলে ব্রাজিল সমর্থকদের কয়েকজনকে মারধর করেন।

আরও পড়ুনঃ  সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা সবাই কিশোর বয়সের।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮

আপডেটের সময়: ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই এলাকার ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক এবং তার সঙ্গে প্রায় অর্ধশত সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক এবং তার সঙ্গেও প্রায় অর্ধশত সমর্থক রয়েছে।

আরও পড়ুনঃ  রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের উদযাপন এবং পরে আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন

ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে ব্রাজিল সমর্থকদের একটি দল আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কয়েকজন নারীসহ কয়েকজনকে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, পরে ওই দল চলে যাওয়ার সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আর্জেন্টিনা সমর্থক ও স্থানীয়রা মিলে ব্রাজিল সমর্থকদের কয়েকজনকে মারধর করেন।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা