ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে শুকুর বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে অস্ত্র ও মূল্যস্ফীতির চাপ

শনিবার বিকেলে স্থানীয়রা রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গলাকাটা অবস্থায় শুকুরের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সবুজ বিনিয়োগে ভাটা, এক বছরে টেকসই অর্থায়ন কমেছে ৩২ শতাংশ

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৮:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন

নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে শুকুর বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শনিবার বিকেলে স্থানীয়রা রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গলাকাটা অবস্থায় শুকুরের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  তিন পাসপোর্টে ৬ দেশে ২৫ বার ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত