ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হলো ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহার করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে ঢাকায় পাঠানো হয় ‘বাদশা বাহাদুর’-কে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় হাতিটি হস্তান্তরে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এটি দ্রুত সুস্থ হয়ে নিরাপদ জীবন ফিরে পায়।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, কয়েক দিন আগে হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে অসুস্থ হাতিটিকে সাফারি পার্কে রাখার পরিকল্পনা থাকলেও পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বগুড়া থেকে হাতিটিকে ঢাকায় নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হলো ‘বাদশা বাহাদুর’

আপডেটের সময়: ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে অমানবিক পরিবেশে সার্কাসে ব্যবহার করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে ঢাকায় পাঠানো হয় ‘বাদশা বাহাদুর’-কে।

আরও পড়ুনঃ  বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় হাতিটি হস্তান্তরে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে এটি দ্রুত সুস্থ হয়ে নিরাপদ জীবন ফিরে পায়।

আরও পড়ুনঃ  নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের