ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  পরিস্থিতি খারাপ হলেই দায় অন্যের—ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো কৌশল নতুন করে আলোচনায়

জাতিসংঘের এক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতার বিষয়ে যে তথ্য উঠে এসেছে, সেটির ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিবেদনটি ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। বর্তমানে এ ধরনের কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পেনাল্টি মিসের হ্যাটট্রিক মেসির, ন্যাশভিলের কাছে বড় হার ইন্টার মায়ামির

তিনি আরও বলেন, প্রতিবেদনটির ভিত্তি সম্পর্কে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও এ ধরনের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমার যে সংখ্যক রোহিঙ্গার কথা জানিয়েছে, তার সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানান তিনি। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

বাংলাদেশ নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বলেও জানান শামা ওবায়েদ ইসলাম। এ জন্য মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই

আপডেটের সময়: ১০:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  পরিস্থিতি খারাপ হলেই দায় অন্যের—ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো কৌশল নতুন করে আলোচনায়

জাতিসংঘের এক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতার বিষয়ে যে তথ্য উঠে এসেছে, সেটির ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিবেদনটি ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। বর্তমানে এ ধরনের কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে

তিনি আরও বলেন, প্রতিবেদনটির ভিত্তি সম্পর্কে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও এ ধরনের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমার যে সংখ্যক রোহিঙ্গার কথা জানিয়েছে, তার সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানান তিনি। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ