ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ শীতলক্ষ্যায় নিখোঁজ ৪ জনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল: রিজভী ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪; তরুণীর অবস্থা আশঙ্কাজনক রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লিভার ভালো রাখতে প্রতিদিনের খাবারে যা রাখবেন, এড়িয়ে চলবেন যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

নরসিংদীর শিবপুরে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে বিদ্যালয় ঘিরে প্রায় দুই কিলোমিটার পথ পদযাত্রা করেছেন তারা। এ সময় বখাটেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

তিন সড়কে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে যাতায়াতের জন্য তিনটি রাস্তা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা এবং স্কুল ছুটির পর বিকেলে বিদ্যালয় থেকে ১০০ থেকে ২০০ মিটার দূরে ওই তিন রাস্তার পাশে অবস্থান নেয় স্থানীয় ও বহিরাগত কিছু বখাটে।

আরও পড়ুনঃ  সৌদিতে প্রবাসীদের ভোগান্তির কথা শুনলেন হাসনাত, উঠল দালালচক্রের অভিযোগ

তাদের অভিযোগ, এসব ব্যক্তি প্রতিদিনই ছাত্রীদের উত্ত্যক্ত করে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

বিচারের দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের পদযাত্রা

সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের চারপাশের প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে পদযাত্রা করেন। এ সময় বখাটেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুহিনুর মিয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ইভটিজিংয়ের সঙ্গে জড়িত বখাটেদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে মাদক ও ইভটিজিংয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল

ইউএনওর উদ্যোগ

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বুধবার ইভটিজিংয়ের বিষয়টি তাকে জানিয়েছিলেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে শিবপুর মডেল থানার ওসির সঙ্গে কথা বলেন।

তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পাশে ইউনিয়ন অফিসে কর্মরত চৌকিদারকেও অভিযুক্তদের শনাক্ত করে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বখাটের উৎপাতের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের ২ কিলোমিটার পদযাত্রা

আপডেটের সময়: ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে বিদ্যালয় ঘিরে প্রায় দুই কিলোমিটার পথ পদযাত্রা করেছেন তারা। এ সময় বখাটেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বাঘাব ইউনিয়নের নাওহালা বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

তিন সড়কে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে যাতায়াতের জন্য তিনটি রাস্তা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা এবং স্কুল ছুটির পর বিকেলে বিদ্যালয় থেকে ১০০ থেকে ২০০ মিটার দূরে ওই তিন রাস্তার পাশে অবস্থান নেয় স্থানীয় ও বহিরাগত কিছু বখাটে।

আরও পড়ুনঃ  ‘অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অপ্রাসঙ্গিক, তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন’

তাদের অভিযোগ, এসব ব্যক্তি প্রতিদিনই ছাত্রীদের উত্ত্যক্ত করে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

বিচারের দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের পদযাত্রা

সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের চারপাশের প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে পদযাত্রা করেন। এ সময় বখাটেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  পূর্ববর্তী সরকারের লোকদেখানো পদক্ষেপে রোহিঙ্গা সংকট জটিল হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুহিনুর মিয়া বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। ইভটিজিংয়ের সঙ্গে জড়িত বখাটেদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে মাদক ও ইভটিজিংয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে