ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের মৃত্যুদণ্ডের বিধান থাকায় জুলাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মিরাজের সেঞ্চুরিতে আত্মবিশ্বাস বাড়বে, বললেন টাইগার অলরাউন্ডার নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের ম্যাচ চলাকালে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশি ঋণ শোধের চাপ বাড়ছে, কমেছে নতুন অর্থায়ন

বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। গত এক বছরে আগের সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি ঋণ পরিশোধ করা হয়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের অর্থছাড় কমেছে প্রায় ১৯ শতাংশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন সহযোগীর কাছ থেকে নতুন ঋণ প্রতিশ্রুতিও মিলছে না।

পরিকল্পনা কমিশনের মতে, প্রকল্প যাচাই-বাছাই করে ঋণ নেওয়ার নীতির কারণে আপাতত অর্থপ্রবাহ কিছুটা কমেছে। তবে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো বাংলাদেশ ৪ বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করেছিল। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সেই পরিমাণ আরও বেড়ে প্রায় ৪১৩ কোটি (৪.১৩ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। পরিশোধ করা অর্থের বড় অংশ গেছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানের কাছে।

ইআরডির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। আগের লাইন অব ক্রেডিট (এলওসি) চুক্তির আওতায় বিদায়ী অর্থবছরের ১১ মাসে প্রায় ২৫ কোটি ডলার ছাড় হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

একইভাবে রাশিয়াও নতুন কোনো ঋণ অনুমোদন করেনি। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চলমান অর্থায়ন অব্যাহত রয়েছে। জাপান আগের প্রতিশ্রুত ঋণের ৪৩ কোটি ডলার ছাড় করেছে। অন্যদিকে বেইজিংভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকেও নতুন অর্থায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমেছে। তবে বাজেট সহায়তা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চলছে এবং ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে।

আরও পড়ুনঃ  অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিজন নাগরিকের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে

বিদেশি ঋণ শোধের চাপ বাড়ছে, কমেছে নতুন অর্থায়ন

আপডেটের সময়: ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশের বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। গত এক বছরে আগের সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি ঋণ পরিশোধ করা হয়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণের অর্থছাড় কমেছে প্রায় ১৯ শতাংশ। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন সহযোগীর কাছ থেকে নতুন ঋণ প্রতিশ্রুতিও মিলছে না।

পরিকল্পনা কমিশনের মতে, প্রকল্প যাচাই-বাছাই করে ঋণ নেওয়ার নীতির কারণে আপাতত অর্থপ্রবাহ কিছুটা কমেছে। তবে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো বাংলাদেশ ৪ বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করেছিল। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে সেই পরিমাণ আরও বেড়ে প্রায় ৪১৩ কোটি (৪.১৩ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। পরিশোধ করা অর্থের বড় অংশ গেছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপানের কাছে।

ইআরডির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। আগের লাইন অব ক্রেডিট (এলওসি) চুক্তির আওতায় বিদায়ী অর্থবছরের ১১ মাসে প্রায় ২৫ কোটি ডলার ছাড় হয়েছে।

আরও পড়ুনঃ  পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

একইভাবে রাশিয়াও নতুন কোনো ঋণ অনুমোদন করেনি। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চলমান অর্থায়ন অব্যাহত রয়েছে। জাপান আগের প্রতিশ্রুত ঋণের ৪৩ কোটি ডলার ছাড় করেছে। অন্যদিকে বেইজিংভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকেও নতুন অর্থায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) ডলার। প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমেছে। তবে বাজেট সহায়তা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চলছে এবং ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার