ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বিশেষ সুবিধা’ বিতর্কে মুখ খুললেন স্কালোনি, সমালোচকদের দিলেন কড়া বার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৭ সময় দেখুন

বিশ্বকাপে আর্জেন্টিনা অতিরিক্ত সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো এই বিতর্ক এবার উঠে এসেছে সংবাদ সম্মেলনেও। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তিনি কীভাবে দেখছেন।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

জবাবে তিনি বলেন, “এসব থেকে দূরে থাকার সবচেয়ে সহজ উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া না দেখলে এসব গুজব বা বিতর্কও চোখে পড়বে না।”

স্কালোনির মতে, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য বা দাবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন। তাই এমন ভিত্তিহীন প্রচারণাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার

আর্জেন্টিনা কোচ আরও বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং পুরো দলের দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মত্যাগের ফল। তার ভাষায়, লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—প্রত্যেকের অবদানই এই অর্জনের পেছনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে স্কালোনি বলেন, এর ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক ব্যবহারও ব্যাপক। যে কেউ যাচাই-বাছাই ছাড়াই যেকোনো কিছু প্রকাশ করতে পারে, আর তা অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। তবে এসব সমালোচনা বা গুঞ্জনে তাদের দল কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ (বাংলাদেশ সময়) ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

‘বিশেষ সুবিধা’ বিতর্কে মুখ খুললেন স্কালোনি, সমালোচকদের দিলেন কড়া বার্তা

আপডেটের সময়: ১০:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা অতিরিক্ত সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো এই বিতর্ক এবার উঠে এসেছে সংবাদ সম্মেলনেও। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট ও কঠোর অবস্থান জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তিনি কীভাবে দেখছেন।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

জবাবে তিনি বলেন, “এসব থেকে দূরে থাকার সবচেয়ে সহজ উপায় হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া না দেখলে এসব গুজব বা বিতর্কও চোখে পড়বে না।”

স্কালোনির মতে, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য বা দাবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন। তাই এমন ভিত্তিহীন প্রচারণাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

আর্জেন্টিনা কোচ আরও বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং পুরো দলের দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মত্যাগের ফল। তার ভাষায়, লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—প্রত্যেকের অবদানই এই অর্জনের পেছনে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে স্কালোনি বলেন, এর ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক ব্যবহারও ব্যাপক। যে কেউ যাচাই-বাছাই ছাড়াই যেকোনো কিছু প্রকাশ করতে পারে, আর তা অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। তবে এসব সমালোচনা বা গুঞ্জনে তাদের দল কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ (বাংলাদেশ সময়) ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।