ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপের মঞ্চে সুযোগের অপেক্ষায় আর্জেন্টিনার সাত ফুটবলার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩১ সময় দেখুন

টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য অনেকটাই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রধান কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়া হতে পারে। এতে এবারের বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া সাত ফুটবলারের অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিলে তার জায়গায় জেরোনিমো রুল্লি কিংবা হুয়ান মুসোকে দেখা যেতে পারে। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও রুল্লি সে আসরে কোনো ম্যাচ খেলতে পারেননি, আর মুসোর জন্য এটি প্রথম বিশ্বকাপ।

রক্ষণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরো জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। নিকোলাস ওতামেন্দির সঙ্গে জুটি বাঁধতে পারেন মার্কোস সেনেসি, যা হতে পারে তার বিশ্বকাপ অভিষেক।

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

মিডফিল্ডে জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন বার্কোর দিকে নজর থাকবে। দীর্ঘদিন স্কালোনির আস্থার প্রতীক লো সেলসো চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলতে পারেননি। অন্যদিকে তরুণ বার্কো প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন।

অভিষেকের অপেক্ষায় থাকা অন্য দুই ফুটবলার হলেন জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেস। আর্জেন্টিনার নতুন প্রজন্মের এই দুই তারকা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলার সুযোগ পেতে পারেন।

আরও পড়ুনঃ  রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

স্কালোনি অতীতেও গ্রুপপর্বের শেষ ম্যাচে নতুনদের সুযোগ দিয়েছেন। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদার বিশ্বকাপ অভিষেক ঘটিয়েছিলেন তিনি। এবার জর্ডানের বিপক্ষেও একই কৌশল অবলম্বন করতে পারেন আর্জেন্টাইন কোচ।

সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে— রুল্লি (অথবা মার্টিনেজ); মন্তিয়েল, ওতামেন্দি, সেনেসি, তালিয়াফিকো; পালাসিওস, পারেদেস, বার্কো; মেসি (অথবা নিকোলাস পাস), হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

বিশ্বকাপের মঞ্চে সুযোগের অপেক্ষায় আর্জেন্টিনার সাত ফুটবলার

আপডেটের সময়: ০৬:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য অনেকটাই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে প্রধান কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়া হতে পারে। এতে এবারের বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া সাত ফুটবলারের অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিলে তার জায়গায় জেরোনিমো রুল্লি কিংবা হুয়ান মুসোকে দেখা যেতে পারে। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও রুল্লি সে আসরে কোনো ম্যাচ খেলতে পারেননি, আর মুসোর জন্য এটি প্রথম বিশ্বকাপ।

রক্ষণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরো জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। নিকোলাস ওতামেন্দির সঙ্গে জুটি বাঁধতে পারেন মার্কোস সেনেসি, যা হতে পারে তার বিশ্বকাপ অভিষেক।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, নাচোলে চার সরকারি দপ্তরে তালা

মিডফিল্ডে জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন বার্কোর দিকে নজর থাকবে। দীর্ঘদিন স্কালোনির আস্থার প্রতীক লো সেলসো চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলতে পারেননি। অন্যদিকে তরুণ বার্কো প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন।

অভিষেকের অপেক্ষায় থাকা অন্য দুই ফুটবলার হলেন জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেস। আর্জেন্টিনার নতুন প্রজন্মের এই দুই তারকা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলার সুযোগ পেতে পারেন।

আরও পড়ুনঃ  প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম