ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ডনের অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন সালমান শাহের সাবেক স্ত্রী বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাটিং ব্যর্থতায় সিরিজও হারাল বাংলাদেশ

  • arif
  • আপডেটের সময়: ০৬:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩১ সময় দেখুন

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাইফ হাসান-পারভেজ হোসেন ইমনদের ব্যাটিংয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা জয় শেষে উচ্ছ্বাস করার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষের দিকের ব্যর্থতায় পরাজিত দলেই থাকতে হলো বাংলাদেশকে। ৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়া।

গত পরশু চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ জিততে হলে স্বাগতিকদের শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। ৭ রানে হেরে সিরিজটাও আগেভাগেই খুইয়ে ফেলল বাংলাদেশ। পরশু চট্টগ্রামে নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ  চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

১৯৭ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর ছিল একটা পর্যায়ে ১২.৪ ওভারে ২ উইকেটে ১৩০ রান।

জয়ের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ২২ বলে ৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। চতুর্থ ওভারের চতুর্থ বলে তানজিদ তামিমকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট রেনশ। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় তামিম করেন ৩০ রান।

তিন নম্বরে নেমে সৌম্য সরকার ৩ চারে ঝোড়ো শুরুর আভাস দিয়েছেন। কিন্তু ৯ বলে ১৫ রান করে আউট হয়ে গেছেন। তামিম-সৌম্যর উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ২ উইকেটে ৭৭ রান। এমন অবস্থায় পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের পাল্টা আক্রমণে জয়ের আশা দেখতে থাকেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই জুটি ভাঙার পরই খেই হারায় বাংলাদেশ। পুরো ২০ ওভার খেললেও স্বাগতিকেরা ম্যাচ হেরেছে ৭ রানে।

আরও পড়ুনঃ  সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) শেষে চাপে পড়ে যায়। ৬ ওভারে ৩ উইকেটে ৪৪ রানে পরিণত হয় অজিরা। এমন অবস্থায় চতুর্থ উইকেটে টিম ডেভিড-ম্যাট রেনশর ৫০ বলে ৯৭ রানের বিধ্বংসী জুটিতে সফরকারীরা বড় স্কোরের পথে অনেকটা এগিয়ে যায়।

আরও পড়ুনঃ  শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি

ঝোড়ো জুটির পর দ্রুত ডেভিড (৪৫) আর নিখিল চৌধুরীর (৮) বিদায়ে অস্ট্রেলিয়া দ্রুত ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানে পরিণত হয়েছে। তবু রেনশ তাঁর তাণ্ডব চালিয়ে গেছেন। চার নম্বরে নেমে ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থেকেছেন এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার ১৯৬ রানের মধ্যে রেনশর ৮৯ রানই ইনিংস সর্বোচ্চ। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সাকলাইন, রানা ও মোস্তাফিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স

ব্যাটিং ব্যর্থতায় সিরিজও হারাল বাংলাদেশ

আপডেটের সময়: ০৬:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাইফ হাসান-পারভেজ হোসেন ইমনদের ব্যাটিংয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা জয় শেষে উচ্ছ্বাস করার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষের দিকের ব্যর্থতায় পরাজিত দলেই থাকতে হলো বাংলাদেশকে। ৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়া।

গত পরশু চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ জিততে হলে স্বাগতিকদের শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি। ৭ রানে হেরে সিরিজটাও আগেভাগেই খুইয়ে ফেলল বাংলাদেশ। পরশু চট্টগ্রামে নিয়মরক্ষার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ  সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা

১৯৭ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর ছিল একটা পর্যায়ে ১২.৪ ওভারে ২ উইকেটে ১৩০ রান।

জয়ের লক্ষ্যে নেমে ঝোড়ো সূচনা করে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ২২ বলে ৪৮ রানের জুটি গড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। চতুর্থ ওভারের চতুর্থ বলে তানজিদ তামিমকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট রেনশ। ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় তামিম করেন ৩০ রান।

তিন নম্বরে নেমে সৌম্য সরকার ৩ চারে ঝোড়ো শুরুর আভাস দিয়েছেন। কিন্তু ৯ বলে ১৫ রান করে আউট হয়ে গেছেন। তামিম-সৌম্যর উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ২ উইকেটে ৭৭ রান। এমন অবস্থায় পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের পাল্টা আক্রমণে জয়ের আশা দেখতে থাকেন দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই জুটি ভাঙার পরই খেই হারায় বাংলাদেশ। পুরো ২০ ওভার খেললেও স্বাগতিকেরা ম্যাচ হেরেছে ৭ রানে।

আরও পড়ুনঃ  সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) শেষে চাপে পড়ে যায়। ৬ ওভারে ৩ উইকেটে ৪৪ রানে পরিণত হয় অজিরা। এমন অবস্থায় চতুর্থ উইকেটে টিম ডেভিড-ম্যাট রেনশর ৫০ বলে ৯৭ রানের বিধ্বংসী জুটিতে সফরকারীরা বড় স্কোরের পথে অনেকটা এগিয়ে যায়।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী