ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৪৯ সময় দেখুন

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা এখন নিজেদের অবস্থান বদলেছেন, তারাই বিভিন্ন অপকর্মে বেশি জড়িয়ে পড়ছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম আগের মতোই চলছে। তবে পরিবর্তনের উদ্যোগ হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সমাজ পরিবর্তনের প্রচেষ্টায় সবাইকে তার পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  বলিউডের প্রতিযোগিতায় কেন নিজেকে অনিরাপদ মনে হতো ফারাহর?

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই শাসকদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা তৈরি হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন।

বিএনপি মহাসচিবের ভাষায়, জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে রাষ্ট্র ও সমাজে বাস্তব পরিবর্তন আনতে না পারলে সেই ত্যাগের মূল্যায়ন হবে না। বিএনপি একটি নতুন ও পরিবর্তিত সমাজ গঠনে কাজ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিকে একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস

‘ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা’—মির্জা ফখরুল

আপডেটের সময়: ০১:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা এখন নিজেদের অবস্থান বদলেছেন, তারাই বিভিন্ন অপকর্মে বেশি জড়িয়ে পড়ছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম আগের মতোই চলছে। তবে পরিবর্তনের উদ্যোগ হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সমাজ পরিবর্তনের প্রচেষ্টায় সবাইকে তার পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই শাসকদের মধ্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা তৈরি হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন।

বিএনপি মহাসচিবের ভাষায়, জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে রাষ্ট্র ও সমাজে বাস্তব পরিবর্তন আনতে না পারলে সেই ত্যাগের মূল্যায়ন হবে না। বিএনপি একটি নতুন ও পরিবর্তিত সমাজ গঠনে কাজ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী

এদিকে একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে কেউ যেন ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।