ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত নবম পে স্কেল নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী, দ্রুত আসছে প্রজ্ঞাপন অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

তিন দিনের সাময়িক বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মধ্যরাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৫টা ৪৫ মিনিটে ইরান এই হামলা চালায়। বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে এ হামলা হয়।

সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা, ফোনে কথা বললেন কাতার ও আমিরাতের শীর্ষ নেতারা

মার্কিন ও সৌদি বাহিনী ইরানের নির্দেশে পরিচালিত ড্রোন হামলার জবাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন অস্ত্র ও রসদ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

যুক্তরাষ্ট্রের দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নতুন করে হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে দুই দেশের মধ্যে কয়েক দিনের জন্য হামলা বন্ধ ছিল, যার লক্ষ্য ছিল কূটনৈতিক আলোচনার পথ তৈরি করা।

আরও পড়ুনঃ  ১৫ দিনের সংঘাতে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির

সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে তাদের সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন হামলা চালিয়েছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক আলোচনা’ চলছে। তবে নতুন করে হামলা শুরু হওয়ায় সেই কূটনৈতিক উদ্যোগ আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি আরাগচির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অন্যতম বড় ইস্যু হয়ে রয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও চলাচলের অধিকার। যদিও ইরান এখন পর্যন্ত এমন কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করে আসছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৪১৭ জন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর

মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আপডেটের সময়: ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

তিন দিনের সাময়িক বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মধ্যরাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৫টা ৪৫ মিনিটে ইরান এই হামলা চালায়। বাংলাদেশ সময় অনুযায়ী, বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে এ হামলা হয়।

সেন্টকমের দাবি, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি

মার্কিন ও সৌদি বাহিনী ইরানের নির্দেশে পরিচালিত ড্রোন হামলার জবাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন অস্ত্র ও রসদ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

যুক্তরাষ্ট্রের দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নতুন করে হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে দুই দেশের মধ্যে কয়েক দিনের জন্য হামলা বন্ধ ছিল, যার লক্ষ্য ছিল কূটনৈতিক আলোচনার পথ তৈরি করা।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে তাদের সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, ইরাকভিত্তিক ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন হামলা চালিয়েছে।

এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক আলোচনা’ চলছে। তবে নতুন করে হামলা শুরু হওয়ায় সেই কূটনৈতিক উদ্যোগ আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১