ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সীমান্তে মাদকপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত এই বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবির মহাপরিচালক নবনিযুক্ত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বর্তমান কার্যক্রম এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী

সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানান বিজিবি মহাপরিচালক।

রাষ্ট্রপতি বিজিবির ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে আরও সতর্ক ও কার্যকরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না’: সিএমপি কমিশনার

বাহিনীতে আধুনিক প্রযুক্তির সংযোজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেটের সময়: ০৭:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

সীমান্তে মাদকপাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত এই বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকালে বিজিবির মহাপরিচালক নবনিযুক্ত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর বর্তমান কার্যক্রম এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার