ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ? ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিংয়ে গিয়ে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই দিন দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মার চরজুড়ে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৯ মাসে ৭ খুন; ‘কাঁকন বাহিনী’ ঘিরে আতঙ্ক

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। সফরে নিরাপদ অভিবাসন, কর্মী নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পাবে।

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতি এবং তথ্য ও সম্প্রচার খাতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

চীন সফরে অবকাঠামো, কৃষি, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগিতাসহ প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এছাড়া সেতু, উড়ালসড়ক, পাতাল রেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুনঃ  কর্ড লাইনে দুই ঘণ্টা সাশ্রয়, ৩ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রা!

সংশ্লিষ্ট মহলের মতে, এ সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও আরও জোরদার হবে। তবে শ্রমবাজার চালু হলেও অতীতের সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমান সুযোগভিত্তিক কর্মী নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এক বছর ধরে বিছানায় ইয়াছিন: আবার কি নিজের পায়ে দাঁড়াতে পারবে এই তরুণ?

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

আপডেটের সময়: ১১:৩৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিংয়ে গিয়ে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে একই দিন দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। সফরে নিরাপদ অভিবাসন, কর্মী নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পাবে।

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতি এবং তথ্য ও সম্প্রচার খাতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুনঃ  কর্ড লাইনে দুই ঘণ্টা সাশ্রয়, ৩ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রা!

চীন সফরে অবকাঠামো, কৃষি, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম এবং উন্নয়ন সহযোগিতাসহ প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এছাড়া সেতু, উড়ালসড়ক, পাতাল রেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুনঃ  সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ