ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নৌকাবাইচে ফিরবে সম্প্রীতি ও আনন্দের বন্ধন: এলজিআরডি মন্ত্রী পাসপোর্ট হারালে প্রথমবার দণ্ড নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা প্রতি ১০০ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ টাকা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিএনএ সাংবাদিককে ট্রাম্প: ‘আপনাদের এখানে থাকা উচিত নয়’ জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার হোসাইনের ছেলে। স্থানীয়রা জাদিপাহাড়ে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে ফুলবাগ সড়কের সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুজন সাইফুলকে ছুরিকাঘাত করেন। মৃত্যুর আগে সাইফুল ওই দুজনের নাম বলে গেছেন বলে দাবি করেছেন তার মা ছেনোয়ারা বেগম।

আরও পড়ুনঃ  রংপুরের চার খুন: ডিএনএ নমুনা দিতে ঢাকায় দুই আসামি

পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে আবদুল হকের ছেলে হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন সাইফুল। পরে মোটরসাইকেলটি বিক্রিকে কেন্দ্র করে তার সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সাইফুল ও অভিযুক্তরা পরস্পরের পরিচিত এবং বন্ধু ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের মরদেহ

ওসি জানান, সাইফুল যে মোটরসাইকেলটি কিনেছিলেন, সেটি কিছুদিন আগে পুলিশ আটক করেছিল। মোটরসাইকেলটির জন্য দেখানো কাগজপত্র ভুয়া ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার একসঙ্গে মাদক সেবনের পর মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সাইফুলকে ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুনঃ  আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ওসি আরও জানান, অভিযুক্ত সাগর বাদশার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অর্ধডজনের বেশি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নৌকাবাইচে ফিরবে সম্প্রীতি ও আনন্দের বন্ধন: এলজিআরডি মন্ত্রী

মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেটের সময়: ০৯:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল শহরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার হোসাইনের ছেলে। স্থানীয়রা জাদিপাহাড়ে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে ফুলবাগ সড়কের সাগর বাদশা ও আব্বুইয়া নামে দুজন সাইফুলকে ছুরিকাঘাত করেন। মৃত্যুর আগে সাইফুল ওই দুজনের নাম বলে গেছেন বলে দাবি করেছেন তার মা ছেনোয়ারা বেগম।

আরও পড়ুনঃ  খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ

পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে আবদুল হকের ছেলে হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলেন সাইফুল। পরে মোটরসাইকেলটি বিক্রিকে কেন্দ্র করে তার সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সাইফুল ও অভিযুক্তরা পরস্পরের পরিচিত এবং বন্ধু ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতে হত্যার অভিযোগ, আটক চার