ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

যশোরের অভয়নগরে নিষিদ্ধ একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত বাহারুল মল্লিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পাশ থেকে পিস্তলের একটি ব্যবহৃত গুলির খোসা এবং লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়ি ছেড়েছিলেন ১৫ বছর আগে

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে নিষিদ্ধ একটি চরমপন্থী সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন বলে এলাকায় প্রচার রয়েছে।

আরও পড়ুনঃ   জামালপুর প্রাথমিক শিক্ষক সমিতি

এলাকায় নিয়মিত না থাকলেও তিনি মুঠোফোনে মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।

রাস্তার পাশে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

স্থানীয়রা জানান, সোমবার ভোরে রানাগাতী গ্রামের একটি রাস্তার পাশে বাহারুলকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে অভয়নগর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে

পুলিশ সূত্রে জানা গেছে, বাহারুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্ত বা তার প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে গুলি করে হত্যার পর রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে যেতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে নিহত ১, আহত ১

ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর বাহারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার

যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরের অভয়নগরে নিষিদ্ধ একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত বাহারুল মল্লিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পাশ থেকে পিস্তলের একটি ব্যবহৃত গুলির খোসা এবং লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাড়ি ছেড়েছিলেন ১৫ বছর আগে

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে নিষিদ্ধ একটি চরমপন্থী সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন বলে এলাকায় প্রচার রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে

এলাকায় নিয়মিত না থাকলেও তিনি মুঠোফোনে মাঝেমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।

রাস্তার পাশে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

স্থানীয়রা জানান, সোমবার ভোরে রানাগাতী গ্রামের একটি রাস্তার পাশে বাহারুলকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে অভয়নগর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ

পুলিশ সূত্রে জানা গেছে, বাহারুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্ত বা তার প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে গুলি করে হত্যার পর রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে যেতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের ভোটার এলাকা এখন ঢাকা উত্তরে