ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্রে নিহত লিমনকে আজ চিরনিদ্রায় শায়িত করা হবে গ্রামের বাড়িতে

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে আজ সোমবার (৪ মে) নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে মাগরিবের পর তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এর আগে সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

পারিবারিক সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নেওয়া হবে। সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পর লিমনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে লিমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনসহ দূরদূরান্তের মানুষ তার শেষ বিদায়ে অংশ নিতে ইতোমধ্যে গ্রামের বাড়িতে ভিড় করছেন।

আরও পড়ুনঃ  শিক্ষক পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

জানা যায়, লিমনের বাবা জহুরুল হক দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে পারিবারিক সূত্রে তারা নিয়মিত গ্রামের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন।

শিক্ষাজীবনে লিমন মাওনা মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।

আরও পড়ুনঃ  ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা এলাকার একটি সেতু সংলগ্ন স্থান থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সাবেক রুমমেটকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি দেশজুড়ে গভীর শোক ও আলোড়ন সৃষ্টি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে নিহত লিমনকে আজ চিরনিদ্রায় শায়িত করা হবে গ্রামের বাড়িতে

আপডেটের সময়: ১১:০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে আজ সোমবার (৪ মে) নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে মাগরিবের পর তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এর আগে সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শিক্ষক পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

পারিবারিক সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে গাজীপুরের মাওনায় তাদের বাসায় নেওয়া হবে। সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পর লিমনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে লিমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনসহ দূরদূরান্তের মানুষ তার শেষ বিদায়ে অংশ নিতে ইতোমধ্যে গ্রামের বাড়িতে ভিড় করছেন।

আরও পড়ুনঃ  শরতের নীল আকাশ-সাদা মেঘে পর্যটকদের ডাকছে খাগড়াছড়ির তেরাং তৈ কালাই

জানা যায়, লিমনের বাবা জহুরুল হক দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে পারিবারিক সূত্রে তারা নিয়মিত গ্রামের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন।

শিক্ষাজীবনে লিমন মাওনা মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত ৪