ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আজই? দুপুরের পর মিলতে পারে সুখবর রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’ ৭৩ গোলের পরও ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না কেইন আট দফা দাবিতে রংপুরের পথে ১১ দলীয় জোটের লংমার্চ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

রাজস্ব ঘাটতি কমিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দরপত্র দাখিল সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোরও দরপত্র আহ্বান করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুর-রংপুর রুটের ‘রমনা কমিউটার’, বোনারপাড়া জংশন-পার্বতীপুর রুটের ‘রামসাগর মেইল’, লালমনিরহাট-বুড়িমারী রুটের ‘বুড়িমারী কমিউটার’ এবং পার্বতীপুর-লালমনিরহাট রুটের ‘লালমনি কমিউটার’ ট্রেনের দরপত্র দাখিল হয়েছে।

আরও পড়ুনঃ  ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’

পরবর্তী সময়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী ‘পূর্নভবা’ ও ‘মল্লিকা’ ট্রেনের দরপত্র আহ্বান করা হবে।

বেসরকারি অপারেটরে চলছে ২৪ ট্রেন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক, ৬২টি আন্তনগর, ৫৫টি মেইল ও কমিউটার এবং ১২টি লোকাল ট্রেন চলাচল করছে।

এর মধ্যে ২৪টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়া হয়েছে। এসব ট্রেন থেকে প্রতি মাসে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা আয় করছে রেলওয়ে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কর্তৃপক্ষের আশা, আরও ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে হস্তান্তর করা হলে রাজস্ব বাড়বে এবং লোকসান কমবে।

টিকিট না কাটায় রাজস্ব ক্ষতি

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, লোকাল ট্রেন থেকে তুলনামূলক কম আয় হয়। এর অন্যতম কারণ যাত্রীদের টিকিট কেনার অনীহা।

তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যেই ১১টি মেইল ও লোকাল ট্রেন ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় সব মেইল ও লোকাল ট্রেনে যথাযথভাবে টিকিট পরীক্ষা করা সম্ভব হয় না। এতে রেলের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি

আহসান উল্লাহ ভূঁইয়া জানান, ইতোমধ্যে চারটি ট্রেনের দরপত্র দাখিল হয়েছে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোর দরপত্রও আহ্বান করা হবে। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে সাত জোড়া অর্থাৎ ১৪টি ট্রেন বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল

আপডেটের সময়: ১২:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজস্ব ঘাটতি কমিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দরপত্র দাখিল সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলোরও দরপত্র আহ্বান করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুর-রংপুর রুটের ‘রমনা কমিউটার’, বোনারপাড়া জংশন-পার্বতীপুর রুটের ‘রামসাগর মেইল’, লালমনিরহাট-বুড়িমারী রুটের ‘বুড়িমারী কমিউটার’ এবং পার্বতীপুর-লালমনিরহাট রুটের ‘লালমনি কমিউটার’ ট্রেনের দরপত্র দাখিল হয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে বন্যার স্রোতে ভেসে বৃদ্ধের মৃত্যু

পরবর্তী সময়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী ‘পূর্নভবা’ ও ‘মল্লিকা’ ট্রেনের দরপত্র আহ্বান করা হবে।

বেসরকারি অপারেটরে চলছে ২৪ ট্রেন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে বর্তমানে ছয়টি আন্তর্জাতিক, ৬২টি আন্তনগর, ৫৫টি মেইল ও কমিউটার এবং ১২টি লোকাল ট্রেন চলাচল করছে।

এর মধ্যে ২৪টি মেইল, কমিউটার ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে ইজারা দেওয়া হয়েছে। এসব ট্রেন থেকে প্রতি মাসে প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা আয় করছে রেলওয়ে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযান

কর্তৃপক্ষের আশা, আরও ১১টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি অপারেটরদের কাছে হস্তান্তর করা হলে রাজস্ব বাড়বে এবং লোকসান কমবে।

টিকিট না কাটায় রাজস্ব ক্ষতি

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, লোকাল ট্রেন থেকে তুলনামূলক কম আয় হয়। এর অন্যতম কারণ যাত্রীদের টিকিট কেনার অনীহা।

তিনি বলেন, রাজস্ব বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যেই ১১টি মেইল ও লোকাল ট্রেন ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় সব মেইল ও লোকাল ট্রেনে যথাযথভাবে টিকিট পরীক্ষা করা সম্ভব হয় না। এতে রেলের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা