ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, প্রাণ হারালেন ৫ পর্বতারোহী

রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এখনো নিহত তিনজনের মরদেহ পাহাড় থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে প্রতিকূল আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে তাদের মরদেহ এখনো নিচে নামানো যায়নি।

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস

যদিও রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।

আরও পড়ুনঃ  অস্ত্র সংকটে ইরানে হামলা স্থগিত? যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ঘিরে ভিন্ন তথ্য

জর্জিয়া সীমান্তের উত্তরে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস আকস্মিক আবহাওয়ার পরিবর্তন ও দুর্গম আরোহণপথের কারণে দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাত সদস্যের এই অভিযাত্রী দলের সবাই দেশটির মধ্যাঞ্চলীয় শহর জেনিৎসার বাসিন্দা ছিলেন। দলে একটি দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান এখনো কঠিন হয়ে রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, প্রাণ হারালেন ৫ পর্বতারোহী

আপডেটের সময়: ০৪:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ের কবলে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার পাঁচজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এখনো নিহত তিনজনের মরদেহ পাহাড় থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে আটকে পড়া দুই পর্বতারোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে প্রতিকূল আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে তাদের মরদেহ এখনো নিচে নামানো যায়নি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন

যদিও রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক।

আরও পড়ুনঃ  মোদি সরকারের পতনের ডাক রাহুলের, শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা

জর্জিয়া সীমান্তের উত্তরে অবস্থিত ৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস আকস্মিক আবহাওয়ার পরিবর্তন ও দুর্গম আরোহণপথের কারণে দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  ইরানে-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা