ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সংসদে ৫ মিনিট বলি, জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগে ৪৫ মিনিট’— হাসনাত আবদুল্লাহ

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার প্রশংসা করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিট। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। তার দাবি, এনসিপির ৬ জন সংসদ সদস্য কার্যত ২১২ জন সদস্যের সমান শক্তি ও প্রভাব নিয়ে সংসদে ভূমিকা রাখছেন।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করা হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের সমর্থনে এনসিপি ১ লাখ ৬৮ হাজার ভোট পায় এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র পদে তরুণদের বেশি করে নির্বাচন করা উচিত। তিনি বলেন, “পরাজিত হলেও সমস্যা নেই, অন্তত নিজের ভোট নিজে পেলেও নির্বাচনে থাকুন। যতদিন তরুণ প্রজন্ম রাজপথে ও নেতৃত্বে সক্রিয় থাকবে, ততদিন বাংলাদেশ পিছিয়ে পড়বে না।”

আরও পড়ুনঃ  হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী

রায়পুরের এই কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ স্থানীয় নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

‘সংসদে ৫ মিনিট বলি, জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগে ৪৫ মিনিট’— হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময়: ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকার প্রশংসা করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও তাদের ৫ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট সময় ব্যয় করতে হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী

হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিট। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। তার দাবি, এনসিপির ৬ জন সংসদ সদস্য কার্যত ২১২ জন সদস্যের সমান শক্তি ও প্রভাব নিয়ে সংসদে ভূমিকা রাখছেন।

নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করা হয়েছিল। অনেকে ধারণা করেছিলেন দলটি ৫০০ ভোটও পাবে না। কিন্তু সাধারণ মানুষের সমর্থনে এনসিপি ১ লাখ ৬৮ হাজার ভোট পায় এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ১ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক