ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“সংস্কার শেষ না হতেই নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়কে ধস, কাজ বন্ধ করে দিল স্থানীয়রা”

নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী ইতোমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, চাটখিল থেকে খিলপাড়া হয়ে দত্তপাড়া পর্যন্ত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ, যেখানে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা সড়কটির ৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ২০২২–২৩ অর্থবছরে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে প্রথম ঠিকাদার কাজ না করায় পুনঃদরপত্রের মাধ্যমে একটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড না টাঙিয়েই কাজ শুরু করে এবং নিয়ম ভেঙে নিম্নমানের উপকরণ ব্যবহার করে। ফলে কাজ শেষ হওয়ার আগেই একাধিক জায়গায় সড়ক ধসে পড়ে, এমনকি কিছু স্থানে প্যালিসাইডিংও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বুধবার রাতে খিলপাড়া দক্ষিণ বাজার এলাকায় কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

সিএনজি চালক ও স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কার শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়া উদ্বেগজনক। তারা আশঙ্কা করছেন, এভাবে কাজ চললে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও অচল হয়ে পড়বে।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং এলাকাটি পরিদর্শন করে মানসম্মত উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করা হবে।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পাশের পুকুরগুলোর পাড় ধসে যাওয়ার কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কাজ চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশসহ পুরো সড়ক যথাযথভাবে সংস্কার করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

“সংস্কার শেষ না হতেই নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়কে ধস, কাজ বন্ধ করে দিল স্থানীয়রা”

আপডেটের সময়: ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী ইতোমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, চাটখিল থেকে খিলপাড়া হয়ে দত্তপাড়া পর্যন্ত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ, যেখানে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা সড়কটির ৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ২০২২–২৩ অর্থবছরে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে প্রথম ঠিকাদার কাজ না করায় পুনঃদরপত্রের মাধ্যমে একটি নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড না টাঙিয়েই কাজ শুরু করে এবং নিয়ম ভেঙে নিম্নমানের উপকরণ ব্যবহার করে। ফলে কাজ শেষ হওয়ার আগেই একাধিক জায়গায় সড়ক ধসে পড়ে, এমনকি কিছু স্থানে প্যালিসাইডিংও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বুধবার রাতে খিলপাড়া দক্ষিণ বাজার এলাকায় কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ  মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

সিএনজি চালক ও স্থানীয় বাসিন্দারা জানান, সংস্কার শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়া উদ্বেগজনক। তারা আশঙ্কা করছেন, এভাবে কাজ চললে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও অচল হয়ে পড়বে।

আরও পড়ুনঃ  মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা