ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা হাসপাতালের রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হবেন কলেজ শিক্ষার্থীরা ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি, থাকছে ৯টি ধর্মীয় আয়োজন সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার সন্ত্রাস ও ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মৃত্যু, আহত আরও একজন বাড়িতে হামলার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নুসরাতের, দোষীদের শনাক্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৩ সময় দেখুন

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সিদ্ধান্তের পর দেশটির কিছু কর্মকর্তা তাদের মোবাইল ডিভাইস ভেঙে ফেলেছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালতের নির্দেশনায় চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এতে উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদসহ সব ধরনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবানের এক কর্মকর্তা নিষেধাজ্ঞার নির্দেশ পড়ে শোনাচ্ছেন এবং অন্য এক কর্মকর্তা ফোন ভেঙে ফেলছেন।

আরও পড়ুনঃ  ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার মোবাইল ফোন জব্দ ও ধ্বংস করা হবে এবং শরিয়া আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এতে উল্লেখ করা হয়, এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমতি প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা যায়, কিছু এলাকায় এই নির্দেশনা সীমিতভাবে কার্যকর করা হচ্ছে। তবে কোথাও কোথাও এটি সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে তালেবান মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ক্ষেপণাস্ত্র হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ইরান, দিল কঠোর বার্তা

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল আফগানিস্তান

আপডেটের সময়: ০৯:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সিদ্ধান্তের পর দেশটির কিছু কর্মকর্তা তাদের মোবাইল ডিভাইস ভেঙে ফেলেছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালতের নির্দেশনায় চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এতে উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদসহ সব ধরনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীর স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবানের এক কর্মকর্তা নিষেধাজ্ঞার নির্দেশ পড়ে শোনাচ্ছেন এবং অন্য এক কর্মকর্তা ফোন ভেঙে ফেলছেন।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার মোবাইল ফোন জব্দ ও ধ্বংস করা হবে এবং শরিয়া আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এতে উল্লেখ করা হয়, এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমতি প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক