ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি ছয় দিন পর কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য পৃথক স্থান ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অবৈধ ক্লিনিক, ভুয়া চিকিৎসক ও সনদধারীহীন টেকনিশিয়ানদের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জিয়া হত্যার পুনঃতদন্তে ৪৫ বছর পর নতুন সূত্রের সন্ধান

সাত দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নয়নের নির্দেশ

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যেসব সমস্যা রয়েছে, সেগুলো সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেন তিনি।

রোগীদের প্রলোভন দেখায় দালালচক্র

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এই দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিএফআই, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানের ফলে আগের তুলনায় দালালদের উৎপাত কমেছে।

আরও পড়ুনঃ  মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে জেলাগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।

তিনি বলেন, যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক কিংবা ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও সিলগালা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে তিনি নিজেই অভিযান পরিচালনার বিষয়টি তদারকি করছেন বলেও জানান।

আরও পড়ুনঃ  সীমান্তে জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ কৃষক, শরীরে গুলি নিয়ে চমেকে

চিকিৎসকদের উপস্থিতি নিয়ে সন্তোষ

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব পরিদর্শনে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ছাড়া চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র: বাসস

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি

সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৬:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অবৈধ ক্লিনিক, ভুয়া চিকিৎসক ও সনদধারীহীন টেকনিশিয়ানদের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

সাত দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নয়নের নির্দেশ

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যেসব সমস্যা রয়েছে, সেগুলো সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেন তিনি।

রোগীদের প্রলোভন দেখায় দালালচক্র

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। এই দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিএফআই, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

তিনি জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানের ফলে আগের তুলনায় দালালদের উৎপাত কমেছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা আরও বাড়াতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে জেলাগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিলগালা করা হচ্ছে।

তিনি বলেন, যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক কিংবা ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও সিলগালা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে তিনি নিজেই অভিযান পরিচালনার বিষয়টি তদারকি করছেন বলেও জানান।

আরও পড়ুনঃ  ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা