ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম সংবিধান সংশোধন করে আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আহ্বান রাশেদ খাঁনের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রায় ১৪ বছর আগের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’—তাঁর এই মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পর বক্তব্যটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

২০১২ সালের ২৬ ডিসেম্বর রাজধানীতে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগকে নিয়ে এ মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকারব্যবস্থা, যুদ্ধাপরাধের বিচার ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা চলছিল। দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সে সময় রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত ছিল।

দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় খালেদা জিয়ার সেই বক্তব্য আবার সামনে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বক্তব্যটি শেয়ার করছেন।

আরও পড়ুনঃ  মতবিরোধ মিটলে আবারও ঘনিষ্ঠ মিত্র হতে পারে পাকিস্তান ও তালেবান

যেভাবে বাড়ছে সহিংসতার ঘটনা

২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের মিছিল ও কর্মসূচির খবরের পাশাপাশি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

চলতি মাসের শুরুতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহন ও ট্রেনে আগুন, ভাঙচুর এবং ককটেল হামলার অভিযোগ ওঠে।

এসব ঘটনায় গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় ১৮ নভেম্বর দুই বিএনপি নেতা নিহত হন।

এর আগের দিন, ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এর আগে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে থানায় হামলা, যানবাহনে আক্রমণ ও ভাঙচুরের খবর পাওয়া যায়। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ক্রমাগত সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে নাশকতা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান

সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না, নাকি নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অবস্থান প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী তাঁর সমর্থকদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই নির্দেশ মানুষ দেখেছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

এদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে বিরোধী দলকে নিয়ে সংবিধান সংশোধন করা হবে। তাঁর এ বক্তব্যও দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্র ও সহিংসতার হোতাদের মোকাবিলা করবে। যেখানে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সরকার সেই ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, যেখানে রাজনৈতিক কর্মসূচি প্রয়োজন হবে, সেখানে বিএনপি কর্মসূচি নিয়ে মানুষের কাছে যাবে। আওয়ামী লীগের সহিংসতা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা

আপডেটের সময়: ০২:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার প্রায় ১৪ বছর আগের একটি বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়’—তাঁর এই মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পর বক্তব্যটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে।

২০১২ সালের ২৬ ডিসেম্বর রাজধানীতে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগকে নিয়ে এ মন্তব্য করেছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন সরকারব্যবস্থা, যুদ্ধাপরাধের বিচার ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা চলছিল। দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সে সময় রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত ছিল।

দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় খালেদা জিয়ার সেই বক্তব্য আবার সামনে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বক্তব্যটি শেয়ার করছেন।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় এসেছে বলেই উপাচার্য হয়েছি’: জবি ভিসি

যেভাবে বাড়ছে সহিংসতার ঘটনা

২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের মিছিল ও কর্মসূচির খবরের পাশাপাশি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

চলতি মাসের শুরুতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহন ও ট্রেনে আগুন, ভাঙচুর এবং ককটেল হামলার অভিযোগ ওঠে।

এসব ঘটনায় গত ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীসহ আটজন নিহত হয়েছেন। এর মধ্যে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় ১৮ নভেম্বর দুই বিএনপি নেতা নিহত হন।

এর আগের দিন, ১৭ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হন।

আরও পড়ুনঃ  মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হবে: আইনমন্ত্রী

এর আগে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে থানায় হামলা, যানবাহনে আক্রমণ ও ভাঙচুরের খবর পাওয়া যায়। গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ক্রমাগত সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও বিভিন্ন স্থানে নাশকতা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান

সাম্প্রতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি না, নাকি নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অবস্থান প্রমাণ করেছে। এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী