ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশের আইনি ভুলে মুক্তি

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক পুলিশের আইনি ত্রুটির কারণে আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করেই মুম্বাইয়ে নিয়ে আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত, সোনাক্ষী সিনহার কিছু বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। বিষয়টি নিয়ে অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে পুলিশ দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শনাক্ত করে।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

গত ১৫ নভেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানার পুলিশের সহযোগিতায় আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরে তাকে বিমানে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য আদালতে অভিযুক্তের তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

তবে আদালতে হাজির করার পর মামলার মোড় ঘুরে যায়। বিচারক প্রশ্ন করেন, দিল্লি থেকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে অভিযুক্তকে সরাসরি মুম্বাইয়ে কেন নিয়ে আসা হলো। এ প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা পুলিশের তাড়াহুড়ো ও আইনি ত্রুটির বিষয়টি তুলে ধরেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে নিয়মমাফিক কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আটকের সুনির্দিষ্ট কারণও অভিযুক্তকে জানানো হয়নি।

ভারতের নতুন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, নির্দিষ্ট কিছু অপরাধে কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি কারণ ও গ্রেপ্তারের যৌক্তিকতা তদন্তকারী কর্মকর্তাকে নথিভুক্ত করতে হয়।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

আদালত জানান, শুধু তদন্তের স্বার্থে কাউকে ইচ্ছামতো গ্রেপ্তার করা যায় না। আইন নির্ধারিত প্রতিটি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

শেষ পর্যন্ত আদালত পুলিশের তিন দিনের রিমান্ড আবেদন খারিজ করে দেন এবং অভিযুক্ত আরিয়ানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

তবে এ মুক্তির অর্থ মামলা বন্ধ হয়ে যাওয়া নয়। অভিযুক্ত সাময়িকভাবে মুক্তি পেলেও বান্দ্রা থানার তদন্ত অব্যাহত রয়েছে। বিকৃত ছবিগুলো কীভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশের আইনি ভুলে মুক্তি

আপডেটের সময়: ০৪:৩০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক পুলিশের আইনি ত্রুটির কারণে আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন। দিল্লি থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করেই মুম্বাইয়ে নিয়ে আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত, সোনাক্ষী সিনহার কিছু বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। বিষয়টি নিয়ে অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে পুলিশ দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শনাক্ত করে।

আরও পড়ুনঃ  ‘কাজ নেই’ আলোচনা প্রসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়াকে উদাহরণ দিলেন অপু বিশ্বাস

গত ১৫ নভেম্বর সকালে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানার পুলিশের সহযোগিতায় আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরে তাকে বিমানে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য আদালতে অভিযুক্তের তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

তবে আদালতে হাজির করার পর মামলার মোড় ঘুরে যায়। বিচারক প্রশ্ন করেন, দিল্লি থেকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে অভিযুক্তকে সরাসরি মুম্বাইয়ে কেন নিয়ে আসা হলো। এ প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ  কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার