ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা আদায়ের দাবি শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে ১০ লাখ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ২১ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুজন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান খায়রুল আনাম যুক্তরাষ্ট্রে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ সেরা ড্রামার ডিকিউ মিথুন শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার মুখে তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে কমতে পারে রেমিট্যান্স, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদির আকাশ প্রতিরক্ষায় ফাঁক কোথায়, কীভাবে বারবার হামলা চালাচ্ছে হুথিরা?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন কীভাবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ভেদ করে রিয়াদে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলাটি প্রতিহত করতে না পারার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক দুই কর্মকর্তা।

সোমবার ওই কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রথমে ঝাঁকে ঝাকে ড্রোন ছোড়ে হুতিরা। এর মাধ্যমে রিয়াদের দিকে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর পথ তৈরি করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানান, কারণ প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তাদের নেই।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ: ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে আইআরজিসি জড়িত, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

হুতিদের কাছে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রযুক্তির অস্ত্রব্যবস্থা রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সৌদি আরবের ব্যবহৃত প্যাট্রিয়টসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

এক কর্মকর্তা জানান, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা কেন দেওয়া যায়নি, সেটিও তদন্তের অন্যতম লক্ষ্য। হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ৬২০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছেছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এদিকে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে দ্রুত ও বেদনাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলায় অংশ নিলে তাদের এবং অঞ্চলটিতে থাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুখাইতি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে পড়ে, তাহলে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব না। বরং যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তাদের সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ

একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এসব স্থাপনা থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুখাইতি বলেন, “এসব স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বুখাইতি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বার্তা দেওয়া যে তিনি আর নিরাপদ অবস্থানে থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালাতে পারবেন না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তাজমীন হত্যা: অটোরিকশাচালক সুমনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, উদ্ধার স্কুলছাত্রীর আইফোন

সৌদির আকাশ প্রতিরক্ষায় ফাঁক কোথায়, কীভাবে বারবার হামলা চালাচ্ছে হুথিরা?

আপডেটের সময়: ০৯:৫৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন কীভাবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ভেদ করে রিয়াদে পৌঁছাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলাটি প্রতিহত করতে না পারার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক দুই কর্মকর্তা।

সোমবার ওই কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রথমে ঝাঁকে ঝাকে ড্রোন ছোড়ে হুতিরা। এর মাধ্যমে রিয়াদের দিকে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর পথ তৈরি করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য জানান, কারণ প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তাদের নেই।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত, টায়ার-২-এ থাকল দেশ

হুতিদের কাছে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রযুক্তির অস্ত্রব্যবস্থা রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সৌদি আরবের ব্যবহৃত প্যাট্রিয়টসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

এক কর্মকর্তা জানান, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা কেন দেওয়া যায়নি, সেটিও তদন্তের অন্যতম লক্ষ্য। হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ৬২০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছেছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  কলকাতায় আজ মমতার দলের বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ

এদিকে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে দ্রুত ও বেদনাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলায় অংশ নিলে তাদের এবং অঞ্চলটিতে থাকা তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বুখাইতি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে পড়ে, তাহলে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব না। বরং যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তাদের সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।”

আরও পড়ুনঃ  বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স