ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের মধ্যে সংসদীয় কূটনীতি, অর্থনৈতিক বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রসঙ্গে বলেন, বর্তমান নির্বাচিত সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর করতে জার্মান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার এবং অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনে জার্মান বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

আরও পড়ুনঃ  লালন শাহ সেতুর পিলারে নৌকার ধাক্কা, নিখোঁজ ১; উদ্ধার ২

বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করেন স্পিকার। ভবিষ্যৎ অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্বের কথাও তিনি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ

স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময়: ০৪:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের মধ্যে সংসদীয় কূটনীতি, অর্থনৈতিক বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ