ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বাস্থ্যখাতে দুর্নীতির ক্ষত কাটিয়ে সেবার মান ফেরানোর চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার সকালে আকস্মিক সফরে হাসপাতালটি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ জানান তিনি।

আরও পড়ুনঃ  আদালতের নির্দেশ না মানায় দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের আদেশ

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নতুন হাসপাতাল নির্মাণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় এমন অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ মিলবে, সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব ছিল। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে এবং হাসপাতালগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্যখাতে দুর্নীতির ক্ষত কাটিয়ে সেবার মান ফেরানোর চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতে স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার সকালে আকস্মিক সফরে হাসপাতালটি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ জানান তিনি।

আরও পড়ুনঃ  জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নতুন হাসপাতাল নির্মাণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ