ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১১ দিনে ৪ দফা জ্বালানি তেলের দাম বাড়ালো ভারত

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে চলতি মে মাসে দেশটিতে চতুর্থবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় হলো।

সোমবার থেকে কার্যকর নতুন দামে ভারতের রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ রুপি ছাড়িয়ে ১০২ দশমিক ১২ রুপিতে পৌঁছেছে। একইভাবে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন কোম্পানিগুলো জানিয়েছে, সাম্প্রতিক সমন্বয়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বৃদ্ধি পেয়েছে। মাত্র ১১ দিনের মধ্যে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো দীর্ঘদিন লোকসানে বিক্রি চালানোর পর এবার দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন

অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন খরচ ও নিত্যপণ্যের দামে, যা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভারি বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস

১১ দিনে ৪ দফা জ্বালানি তেলের দাম বাড়ালো ভারত

আপডেটের সময়: ১০:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভারতে আবারও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে চলতি মে মাসে দেশটিতে চতুর্থবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় হলো।

সোমবার থেকে কার্যকর নতুন দামে ভারতের রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ রুপি ছাড়িয়ে ১০২ দশমিক ১২ রুপিতে পৌঁছেছে। একইভাবে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন কোম্পানিগুলো জানিয়েছে, সাম্প্রতিক সমন্বয়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বৃদ্ধি পেয়েছে। মাত্র ১১ দিনের মধ্যে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো দীর্ঘদিন লোকসানে বিক্রি চালানোর পর এবার দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ  ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার