দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
স্বর্ণের নতুন দাম
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—
- ২২ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
- ২১ ক্যারেট: ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।
- ১৮ ক্যারেট: ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
রুপার নতুন দাম
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি গ্রাম রুপার দাম—
- ২২ ক্যারেট: ২৯০ টাকা।
- ২১ ক্যারেট: ২৭৫ টাকা।
- ১৮ ক্যারেট: ২৩৫ টাকা।
- সনাতন পদ্ধতি: ১৮০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























