ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।

আরও পড়ুনঃ  হজ নিবন্ধনে মিলছে না সাড়া, কোটা পূরণ নিয়ে বাড়ছে শঙ্কা

পুলিশ জানায়, ২০২৫ সালে ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে গেল ঘেরাও কর্মসূচি

মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, র‌্যাবের কাছ থেকে তাকে বুঝে নেওয়ার পর আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

আপডেটের সময়: ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

আরও পড়ুনঃ  হজ নিবন্ধনে মিলছে না সাড়া, কোটা পূরণ নিয়ে বাড়ছে শঙ্কা

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

পুলিশ জানায়, ২০২৫ সালে ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ