ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের প্রতিবেদন ‘মিথ্যা ও ভিত্তিহীন’—প্রত্যাখ্যান সংযুক্ত আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কয়েক শ কোটি ডলারের আর্থিক সুবিধা দিতে সম্মত হয়েছে আবুধাবি।

এছাড়া ইরানে ইতিমধ্যে ৩০০ কোটি ডলার পাঠানো হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইউএই।

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস

এর আগে রয়টার্সসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম চারটি সূত্রের বরাতে দাবি করে, ইরান আর হামলা করবে না—এমন শর্তে সংযুক্ত আরব আমিরাত প্রায় ১০ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ছাড় দিতে রাজি হয়েছে। এমনকি ইরানের বিপ্লবী গার্ড কোরের কর্মকর্তাদের সঙ্গে আবুধাবিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ প্রক্রিয়া এগিয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের কোনো জব্দকৃত তহবিল মুক্ত, স্থানান্তর বা এ ধরনের কোনো আর্থিক লেনদেন হয়নি।

মন্ত্রণালয় গণমাধ্যমকে তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়ে বলেছে, ভিত্তিহীন ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি এমনভাবে সাজানো হচ্ছে, যাতে দেশটি প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল অর্থনৈতিক সুবিধা পাবে।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

অন্যদিকে ইউএই পুনর্ব্যক্ত করেছে, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। কোনো ধরনের আর্থিক লেনদেন বা অর্থ স্থানান্তরের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ তারা অস্বীকার করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের প্রতিবেদন ‘মিথ্যা ও ভিত্তিহীন’—প্রত্যাখ্যান সংযুক্ত আরব আমিরাতের

আপডেটের সময়: ০২:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কয়েক শ কোটি ডলারের আর্থিক সুবিধা দিতে সম্মত হয়েছে আবুধাবি।

এছাড়া ইরানে ইতিমধ্যে ৩০০ কোটি ডলার পাঠানো হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইউএই।

আরও পড়ুনঃ  কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

এর আগে রয়টার্সসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম চারটি সূত্রের বরাতে দাবি করে, ইরান আর হামলা করবে না—এমন শর্তে সংযুক্ত আরব আমিরাত প্রায় ১০ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ছাড় দিতে রাজি হয়েছে। এমনকি ইরানের বিপ্লবী গার্ড কোরের কর্মকর্তাদের সঙ্গে আবুধাবিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর এ প্রক্রিয়া এগিয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

আরও পড়ুনঃ  টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা

তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের কোনো জব্দকৃত তহবিল মুক্ত, স্থানান্তর বা এ ধরনের কোনো আর্থিক লেনদেন হয়নি।

মন্ত্রণালয় গণমাধ্যমকে তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়ে বলেছে, ভিত্তিহীন ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি এমনভাবে সাজানো হচ্ছে, যাতে দেশটি প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল অর্থনৈতিক সুবিধা পাবে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর