ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইউরোপে জ্বালানি দামের সংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন শুক্রবার জোটভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে এ সতর্কতার কথা জানান। তিনি বলেন, সরবরাহ সংকটের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপ এখন জ্বালানির মূল্য নিয়ে নতুন সংকটের মুখোমুখি হচ্ছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হচ্ছে, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

পরিস্থিতি মোকাবিলায় সদস্য দেশগুলোকে জ্বালানির চাহিদা কমানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছেন জর্গেনসেন। তার মতে, সম্ভাব্য সরবরাহ ঘাটতি সামাল দিতে এখন থেকেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ইইউর জ্বালানি কমিশনার বলেন, ২০২১ সালের শীতের তুলনায় বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইউরোপ অনেক বেশি প্রস্তুত। ওই সময় রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় ইউরোপ বড় ধরনের জ্বালানি সংকটের মুখে পড়েছিল।

আরও পড়ুনঃ  কৌশল বদলালেও থামছে না স্বর্ণ পাচার, ৮ মাসে জব্দ ২৮ কেজির বেশি

তবে আসন্ন শীতকে সামনে রেখে সদস্য দেশগুলোর প্রস্তুতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে গ্যাসের মজুত বাড়ানোর পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমানোর উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন জর্গেনসেন।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী গ্যাসের মজুত বাড়ানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে। একই সঙ্গে জ্বালানি ব্যবহারের চাহিদা কমাতে সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  লং ড্রাইভে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা ও কেয়া পায়েলরা

ইরান যুদ্ধের প্রভাবে তেল ও গ্যাসের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ায় ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে ইইউ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা

আপডেটের সময়: ০৬:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইউরোপে জ্বালানি দামের সংকট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন শুক্রবার জোটভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে এ সতর্কতার কথা জানান। তিনি বলেন, সরবরাহ সংকটের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপ এখন জ্বালানির মূল্য নিয়ে নতুন সংকটের মুখোমুখি হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজার পথে আটকে ৯০০ হুইলচেয়ার, ইসরায়েলের অনুমতির অপেক্ষায়