ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঈদের ছুটিতেও নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা, লেনদেন চলবে সীমিত সময়ে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

এই দুই দিন ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

এছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নির্ধারিত সময়সূচিতে সীমিতভাবে চালু থাকবে। হাই ভ্যালু ও সাধারণ চেক ক্লিয়ারিং নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।

অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। ঈদের ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঈদের ছুটিতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

ঈদের ছুটিতেও নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা, লেনদেন চলবে সীমিত সময়ে

আপডেটের সময়: ১০:২০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে কিছু নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে ব্যাংক খোলা থাকবে। এসব এলাকায় শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

এই দুই দিন ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এছাড়া বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নির্ধারিত সময়সূচিতে সীমিতভাবে চালু থাকবে। হাই ভ্যালু ও সাধারণ চেক ক্লিয়ারিং নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।

অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। ঈদের ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  প্রশিক্ষণের সময় তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত