ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, গত তিন সপ্তাহ ধরে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। আলোচনার পর জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।

চুক্তির বিষয়বস্তু

বাঘায়েই জানান, চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষরের প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষও অংশ নেয়।

তবে এখনো ইরান বা ওমানের পক্ষ থেকে চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। চুক্তির কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা শেষ হওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাঘায়েই।

আরও পড়ুনঃ  ২৬তম জন্মদিনে মিস আর্থ ইন্দোনেশিয়া বিজয়ীর মৃত্যু

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি?

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

বিশ্ববাজারে সরবরাহ করা জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর নতুন সমঝোতা

ইরান-ওমানের এই সমঝোতার খবর এমন সময় এলো, যখন হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। নিউইয়র্কের এক অনুষ্ঠানে তিনি ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনার কথা বলেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের!

এর প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ওমানের সঙ্গে সমঝোতার কথা জানাল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই চুক্তি ইরান ও ওমানের মধ্যে একটি স্বাধীন সমঝোতা। এর মূল উদ্দেশ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে চুক্তি কার্যকর হওয়ার পর হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, নৌ অবরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে অস্থির হরমুজ

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম দিনেই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

এর পাল্টা পদক্ষেপ হিসেবে এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। পরে ১৭ জুন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হলেও জুলাইয়ে হরমুজে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার পর পরিস্থিতির আবারও অবনতি ঘটে।

এরপর দুই দেশই পরস্পরের ওপর নতুন করে অবরোধ ও বিধিনিষেধ আরোপ করে।

এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিয়ে ইরান ও ওমানের নতুন সমঝোতাকে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডোম-ইনো লিমিটেডে অস্থায়ী অবসায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্টের

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি

আপডেটের সময়: ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, গত তিন সপ্তাহ ধরে ইরান ও ওমানের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। আলোচনার পর জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।

চুক্তির বিষয়বস্তু

বাঘায়েই জানান, চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষরের প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দিয়েছে। এতে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষও অংশ নেয়।

তবে এখনো ইরান বা ওমানের পক্ষ থেকে চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। চুক্তির কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা শেষ হওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাঘায়েই।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের!

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি?

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

বিশ্ববাজারে সরবরাহ করা জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর নতুন সমঝোতা

ইরান-ওমানের এই সমঝোতার খবর এমন সময় এলো, যখন হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। নিউইয়র্কের এক অনুষ্ঠানে তিনি ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়টি বিবেচনার কথা বলেন।

আরও পড়ুনঃ  ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ হামলায় নিহত ৬, আহত ১৯

এর প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ওমানের সঙ্গে সমঝোতার কথা জানাল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই চুক্তি ইরান ও ওমানের মধ্যে একটি স্বাধীন সমঝোতা। এর মূল উদ্দেশ্য দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

তবে চুক্তি কার্যকর হওয়ার পর হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, নৌ অবরোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে অস্থির হরমুজ

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম দিনেই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ