ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

হবু স্ত্রীর সরকারি চাকরি স্থায়ী নয়—এমন তথ্য জানার পর নির্ধারিত বিয়ে ভেঙে দিয়েছেন ভারতের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ঘটনাটি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

জানা গেছে, একটি ম্যাট্রিমনিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে ওই যুবক ও নারীর পরিচয় হয়। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তবে নারীর শিক্ষাগত যোগ্যতা ও চাকরির ধরন নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

আরও পড়ুনঃ  সব শর্তে চুক্তি করতে রাজি নয় ইরান, আলোচনার পথ খোলা: আরাগচি

রেডিটে দেওয়া পোস্ট অনুযায়ী, ওই নারী একটি বেসরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি একটি রাজ্য সরকারি দপ্তরে কর্মরত থাকলেও তাঁর পদটি অস্থায়ী। তবে ম্যাট্রিমনিয়াল প্রোফাইলে চাকরির এই তথ্য উল্লেখ করেননি তিনি।

পোস্টে আরও বলা হয়, হবু স্বামীর জন্য ওই নারী কয়েকটি শর্ত দিয়েছিলেন। এর মধ্যে ছিল নির্দিষ্ট অঙ্কের বেশি বেতন, নিজস্ব বাড়ি ও গাড়ি এবং লম্বা উচ্চতা। অন্যদিকে, যুবকের প্রোফাইলে তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি উল্লেখ ছিল, যা ওই নারীর আগে থেকেই জানা ছিল।

আরও পড়ুনঃ  দারুল উলুম করাচির পরীক্ষায় প্রথম বাংলাদেশি উসামা

রেডিট পোস্টের তথ্যমতে, যুবক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এবং বিদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (আইএসআরও) বিজ্ঞানী হিসেবে কর্মরত। তাঁর ভালো বেতন এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন রয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দুই পরিবারই বিয়েতে সম্মত ছিল এবং বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নারীর সরকারি চাকরিটি স্থায়ী নয়—এ তথ্য জানার পর যুবকের পরিবার বাগদান বাতিলের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই যুবকের পরিবারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, চাকরির প্রকৃত অবস্থা গোপন রাখলে সম্পর্কে আস্থার সংকট তৈরি হতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শুরু থেকেই প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে জানানো উচিত।

তবে কেউ কেউ একতরফা বিবরণের ভিত্তিতে কোনো পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

আপডেটের সময়: ০৩:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হবু স্ত্রীর সরকারি চাকরি স্থায়ী নয়—এমন তথ্য জানার পর নির্ধারিত বিয়ে ভেঙে দিয়েছেন ভারতের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ঘটনাটি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

জানা গেছে, একটি ম্যাট্রিমনিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে ওই যুবক ও নারীর পরিচয় হয়। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তবে নারীর শিক্ষাগত যোগ্যতা ও চাকরির ধরন নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

আরও পড়ুনঃ  জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ

রেডিটে দেওয়া পোস্ট অনুযায়ী, ওই নারী একটি বেসরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি একটি রাজ্য সরকারি দপ্তরে কর্মরত থাকলেও তাঁর পদটি অস্থায়ী। তবে ম্যাট্রিমনিয়াল প্রোফাইলে চাকরির এই তথ্য উল্লেখ করেননি তিনি।

পোস্টে আরও বলা হয়, হবু স্বামীর জন্য ওই নারী কয়েকটি শর্ত দিয়েছিলেন। এর মধ্যে ছিল নির্দিষ্ট অঙ্কের বেশি বেতন, নিজস্ব বাড়ি ও গাড়ি এবং লম্বা উচ্চতা। অন্যদিকে, যুবকের প্রোফাইলে তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি উল্লেখ ছিল, যা ওই নারীর আগে থেকেই জানা ছিল।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা যুক্তরাজ্যের

রেডিট পোস্টের তথ্যমতে, যুবক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এবং বিদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (আইএসআরও) বিজ্ঞানী হিসেবে কর্মরত। তাঁর ভালো বেতন এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন রয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

দুই পরিবারই বিয়েতে সম্মত ছিল এবং বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নারীর সরকারি চাকরিটি স্থায়ী নয়—এ তথ্য জানার পর যুবকের পরিবার বাগদান বাতিলের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ  স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির