ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
কিয়েভের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রোববার সোফিভস্কা বোরশচাহিভকা গ্রামের একটি বাজারে ড্রোন হামলা হয়। এতে ওই এলাকায় বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরে যায়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, শনিবার থেকে রাশিয়া বিভিন্ন ধরনের ২৭৭টি আক্রমণকারী ড্রোন পাঠিয়েছে। এসব হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে বেসামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কির দাবি, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সৌদি আরবের রাষ্ট্র
প্রতিবেদকের নাম 


























