ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি ছয় দিন পর কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য পৃথক স্থান ৯ মিনিটে জোড়া গোল, লিভারপুলে ইসাকের প্রত্যাবর্তনের বার্তা টিকটকের কমেন্টে আসছে ভয়েস মেসেজ, পোলসহ একাধিক নতুন ফিচার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯১৭ ছয় দফা দাবিতে লালদিঘিতে ১১ দলীয় জোটের সমাবেশ শুরু প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় ফ্লিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

গণভোটের রায় না মেনে বিএনপি সরকার গঠন করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনরায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দেশের ৭০ শতাংশ ভোটারের গণরায় গণভোটের মাধ্যমে দেওয়া হলেও তা মেনে না নিয়ে সরকার গঠনের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  নেপালে ত্রাণ নিয়ে হাজির সোনু সুদ

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অভিযোগ

দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, দেশে গ্যাস-বিদ্যুতের চরম সংকট থাকলেও সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে গণভোটের রায় কার্যকর করা নিয়ে প্রশ্ন উঠবে। পরিস্থিতি যত কঠিনই হোক, ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

‘এখনও সময় আছে সংশোধনের’

দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। বিএনপি সরকারকে সতর্ক করে তিনি বলেন, এখনো সংশোধনের সুযোগ রয়েছে। তবে সময় শেষ হয়ে গেলে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বিভাগীয় শহরগুলোতে লংমার্চের ঘোষণা

লংমার্চ কর্মসূচি নিয়ে জামায়াত আমির বলেন, ফেনীর কর্মসূচির মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চ করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি

তিনি ফেনী ও বৃহত্তর নোয়াখালীর মানুষকে ওই মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তারা আশাবাদী—জনতার বিজয় হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে দুই দিনে ৩২০৬ মামলা, ডাম্পিং ৮৭৮ গাড়ি

গণভোটের রায় না মানায় বিএনপি সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৭:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় না মেনে বিএনপি সরকার গঠন করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনরায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দেশের ৭০ শতাংশ ভোটারের গণরায় গণভোটের মাধ্যমে দেওয়া হলেও তা মেনে না নিয়ে সরকার গঠনের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  শিল্পায়নমুখী বিনিয়োগে জোর, কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অভিযোগ

দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, দেশে গ্যাস-বিদ্যুতের চরম সংকট থাকলেও সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে গণভোটের রায় কার্যকর করা নিয়ে প্রশ্ন উঠবে। পরিস্থিতি যত কঠিনই হোক, ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বরের জন্য কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

‘এখনও সময় আছে সংশোধনের’

দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। বিএনপি সরকারকে সতর্ক করে তিনি বলেন, এখনো সংশোধনের সুযোগ রয়েছে। তবে সময় শেষ হয়ে গেলে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে।

বিভাগীয় শহরগুলোতে লংমার্চের ঘোষণা

লংমার্চ কর্মসূচি নিয়ে জামায়াত আমির বলেন, ফেনীর কর্মসূচির মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চ করা হবে। এরপর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা