ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

  • arif
  • আপডেটের সময়: ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৭ সময় দেখুন

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার রাত ১২টায় গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে।’

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দমন-পীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম চালিয়ে এসেছে এবং জুলাই গণ-অভ্যুত্থান সেই দীর্ঘ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ।

আবেগঘন বক্তব্যে রিজভী গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের স্মৃতি কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের আত্মত্যাগ ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণ-অভ্যুত্থানে নিহত হাজারো ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ নেতা কর্মী ও সমর্থকের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি জানান, প্রতিবছরই এ কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল ভবিষ্যতেও ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, গণ-অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘদিনের নির্যাতনের পরও দেশের স্বার্থে সংগঠনটি কখনো আপস করেনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সুশাসনের ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিই প্রতিষ্ঠা করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময়: ০৯:২০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার রাত ১২টায় গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবনভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে।’

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দমন-পীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম চালিয়ে এসেছে এবং জুলাই গণ-অভ্যুত্থান সেই দীর্ঘ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ।

আবেগঘন বক্তব্যে রিজভী গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের স্মৃতি কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের আত্মত্যাগ ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’