ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিংগা সড়কের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চিরিংগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুনঃ  ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানসহ তিনজন মোটরসাইকেলে করে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালীর দিকে যাচ্ছিলেন। তারা শাহপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মিজানুর রহমানের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলে থাকা অপর দুজনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জোরালো আলোচনা, আলোচনায় মির্জা ফখরুল

আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

চকরিয়া থানার ওসি (তদন্ত) নুর আলম মাসুম ছিদ্দিকী জানান, শাহপুরা এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

আপডেটের সময়: ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিংগা সড়কের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চিরিংগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল, লক্ষ্য সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানসহ তিনজন মোটরসাইকেলে করে চকরিয়া উপজেলা সদর থেকে বদরখালীর দিকে যাচ্ছিলেন। তারা শাহপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মিজানুর রহমানের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলে থাকা অপর দুজনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫, দেশসেরা ফল নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে

আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা