ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

উমামা ফাতেমা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা কিছু মানুষ জুলাই আন্দোলনের পর নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন। তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে এ বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তার অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রসংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে আন্দোলনের পর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রভাবশালী হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উমামা। তার ভাষ্য, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্দিষ্ট ব্যক্তিদের ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জনমত তৈরির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সময় ফেসবুকের ব্যবহারের প্রসঙ্গও উল্লেখ করেন।

উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহকে ঘিরে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে বয়ান তৈরি করছে। তার দাবি, এর মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড

একপর্যায়ে তিনি মন্তব্য করেন, ‘জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই।’ জামায়াত তাদের অতীতের কর্মকাণ্ডের দায় আড়াল করতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলেও তিনি অভিযোগ করেন।

তার পোস্টে বিএনপি, জামায়াত, শিবির ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচারণা নিয়েও নানা সমালোচনা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য

আপডেটের সময়: ১২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

উমামা ফাতেমা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা কিছু মানুষ জুলাই আন্দোলনের পর নেতৃত্বের ভূমিকায় উঠে এসেছেন। তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে এ বিষয়ে সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

তার অভিযোগ, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রসংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর ফলে আন্দোলনের পর বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রভাবশালী হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন উমামা। তার ভাষ্য, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নির্দিষ্ট ব্যক্তিদের ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে জনমত তৈরির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সময় ফেসবুকের ব্যবহারের প্রসঙ্গও উল্লেখ করেন।

উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহকে ঘিরে বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে বয়ান তৈরি করছে। তার দাবি, এর মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড