ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ মাদক, চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সীমান্ত এলাকা ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির বিদ্যুৎ সরবরাহে ওঠানামা, সংকট তৈরির অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’ বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫ ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে বিভিন্ন সময় তার মন্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে নতুন ভাবনার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। পাশাপাশি আল্লাহ-খোদার নাম নিয়ে জীবনের ভুলত্রুটি মুছে সুন্দরভাবে শেষ জীবন কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  ৬৭০০ কিমি পাড়ি দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পপির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিনোদন অঙ্গনের কয়েকজনও।

এরই মধ্যে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, ‘শিল্প কোনো পাপ নয়।’ যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি কিংবা কাউকে সরাসরি ইঙ্গিত করেননি।

প্রভা লেখেন, কোনো একটি পরিচয় যদি জীবনে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

আরও পড়ুনঃ  নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক

শিল্পচর্চায় শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও সংস্কৃতিবোধের গুরুত্ব তুলে ধরে প্রভা বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কারও সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। যারা এই অঙ্গনে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের পাশাপাশি নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের তৃতীয় অধিবেশন

নিজের বক্তব্যের ব্যাখ্যায় প্রভা আরও বলেন, শিল্প কোনো পাপ নয়; শিল্প একটি পরিচয় এবং একটি সংস্কৃতি। একজন শিল্পীকে অসম্মান করাও সভ্যতার শিক্ষা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

পপির সাম্প্রতিক মন্তব্যের পর যখন তার শিল্পীজীবন ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় প্রভার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ

পপির মন্তব্য ঘিরে আলোচনা, প্রভার বার্তা—‘শিল্প কোনো পাপ নয়’

আপডেটের সময়: ০৭:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে বিভিন্ন সময় তার মন্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে নতুন ভাবনার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। পাশাপাশি আল্লাহ-খোদার নাম নিয়ে জীবনের ভুলত্রুটি মুছে সুন্দরভাবে শেষ জীবন কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  শহীদ ও গুম-খুনের পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্ত্রী

পপির এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিনোদন অঙ্গনের কয়েকজনও।

এরই মধ্যে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, ‘শিল্প কোনো পাপ নয়।’ যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি কিংবা কাউকে সরাসরি ইঙ্গিত করেননি।

প্রভা লেখেন, কোনো একটি পরিচয় যদি জীবনে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত।

আরও পড়ুনঃ  মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানে সৌদি-তুরস্কের ইতিবাচক সাড়া

শিল্পচর্চায় শিক্ষার পাশাপাশি মূল্যবোধ ও সংস্কৃতিবোধের গুরুত্ব তুলে ধরে প্রভা বলেন, অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কারও সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়। যারা এই অঙ্গনে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধের পাশাপাশি নিজেদের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ  এই ৪ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়