ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সেবা গ্রহণ সহজ করতে, স্বচ্ছতা বৃদ্ধি এবং সময়-ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নিতে প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। সরকারি সেবা প্রদান, স্বচ্ছতা নিশ্চিত, ব্যয় কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

আরও পড়ুনঃ  ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে যেকোনো স্থান থেকে সহজে সরকারি ও আর্থিক সেবা নিশ্চিত করা।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছে, যাতে প্রযুক্তিনির্ভর সমাজে উত্তরণের পথে কেউ পিছিয়ে না থাকে।

জাতীয় বাজেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অগ্রযাত্রাকে সফল করতে প্রযুক্তির বিকল্প নেই এবং নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  হাম-এডিনো ভাইরাসের ছোবল: চিকিৎসা ব্যয়ে ঋণের জালে ৮৯ শতাংশ পরিবার

তিনি জানান, বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর দেশ এস্তোনিয়ার ডিজিটাল মডেল পর্যালোচনায় সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক পর্যায়ের সফল অভিজ্ঞতা দেশের আর্থিক খাতে কাজে লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার পরিধি আরও বাড়াতে হবে, যাতে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এতে সময়, ব্যয় ও হয়রানি কমবে এবং দেশের উৎপাদনশীলতা বাড়বে।

তিনি প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল সেবা ব্যবহারে সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং অনলাইন সেবা ব্যবহারে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার ও উদ্ভাবনের মাধ্যমে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হচ্ছে এবং দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উদ্ভাবনী কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি দপ্তর ও সংস্থাকে পুরস্কার দেওয়া হয়। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থা মোট ৩২৯টি সরকারি সেবা ডিজিটালাইজ করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ০৮:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সেবা গ্রহণ সহজ করতে, স্বচ্ছতা বৃদ্ধি এবং সময়-ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নিতে প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। সরকারি সেবা প্রদান, স্বচ্ছতা নিশ্চিত, ব্যয় কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিকসহ প্রতিটি নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে যেকোনো স্থান থেকে সহজে সরকারি ও আর্থিক সেবা নিশ্চিত করা।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছে, যাতে প্রযুক্তিনির্ভর সমাজে উত্তরণের পথে কেউ পিছিয়ে না থাকে।

জাতীয় বাজেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অগ্রযাত্রাকে সফল করতে প্রযুক্তির বিকল্প নেই এবং নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

তিনি জানান, বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর দেশ এস্তোনিয়ার ডিজিটাল মডেল পর্যালোচনায় সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক পর্যায়ের সফল অভিজ্ঞতা দেশের আর্থিক খাতে কাজে লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার পরিধি আরও বাড়াতে হবে, যাতে মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারে। এতে সময়, ব্যয় ও হয়রানি কমবে এবং দেশের উৎপাদনশীলতা বাড়বে।

তিনি প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল সেবা ব্যবহারে সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং অনলাইন সেবা ব্যবহারে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ