ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়ক নিরাপত্তার বার্তা দিতেন যারা, সড়ক দুর্ঘটনাতেই ঝরল তাঁদের প্রাণ বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ, ‘মামাসহ’ গ্রেপ্তার বিএনপি নেতা চট্টগ্রামে নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু পূজার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু, ফিরেছে কর্মচাঞ্চল্য আমি মাদরাসার বিপক্ষে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে: শাহজালাল রুমি মাদরাসায় অশালীন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, বিশ্ববাজারে তেলের দামে নতুন রেকর্ড চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করবেন মেসি।

আরও পড়ুনঃ  নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে প্রথম একক ফুটবলার হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

১৯৮১ সালে চালু হওয়া ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য পান।

আরও পড়ুনঃ  টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে ২০২৬ সালের ক্রীড়া বিভাগের বিজয়ী হিসেবে নির্বাচিত করার কথা জানানো হয়। ফুটবল মাঠে তাঁর অসাধারণ সাফল্য, বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরিদের বিবেচনায় এসেছে।

আরও পড়ুনঃ  স্পেনের ‘স্প্যানিশ নোবেল’ পুরস্কার পেলেন লিওনেল মেসি

বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন খ্যাতনামা মনোনীত ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে মেসিকে বিজয়ী হিসেবে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সড়ক নিরাপত্তার বার্তা দিতেন যারা, সড়ক দুর্ঘটনাতেই ঝরল তাঁদের প্রাণ

প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

আপডেটের সময়: ০২:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরের ঐতিহাসিক তেয়াত্রো কাম্পোয়ামোর প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করবেন মেসি।

আরও পড়ুনঃ  ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণে বাংলাদেশ

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে প্রথম একক ফুটবলার হিসেবে এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

১৯৮১ সালে চালু হওয়া ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ আটটি বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য পান।

আরও পড়ুনঃ  ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন