ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাঝনদীতে চার ট্রলারের জেলেদের সংঘর্ষ, আহত ১০

পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে আয়েশা, তার ছেলে ইয়াছিন ও পুত্রবধূ আরজিনা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। আলম এশিয়া পরিবহণের একটি বাস থেকে স্টেশন রোড এলাকায় নামার পর তারা উড়ালসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আরজিনা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা

নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের মো. চান মিয়ার স্ত্রী। ইয়াছিন তাদের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

আপডেটের সময়: ০৭:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা

পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে আয়েশা, তার ছেলে ইয়াছিন ও পুত্রবধূ আরজিনা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। আলম এশিয়া পরিবহণের একটি বাস থেকে স্টেশন রোড এলাকায় নামার পর তারা উড়ালসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আরজিনা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৪০