ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেলুচিস্তানে চার দিনে হামলা, পাকিস্তানের সেনা-পুলিশের ৪২ সদস্য নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক সশস্ত্র হামলায় গত চার দিনে দেশটির সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ৬ জুলাই থেকে বেলুচিস্তানে তিনটি বড় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ও পুলিশ সদস্যসহ মোট ৪২ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

তিনি দাবি করেন, হামলাগুলো ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, প্রথম হামলার ঘটনা ঘটে ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়। সে সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পিছু হটলেও এ ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন।

আরও পড়ুনঃ  একতা বজায় রেখে এগিয়ে যেতে হবে: চুয়েট ভিসি

দ্বিতীয় হামলা হয় ৬ জুলাই মাঙ্গি বাঁধ এলাকার একটি পুলিশি তল্লাশি চৌকিতে। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র গোলাগুলিতে প্রথমদিকে ১৫ জন সন্ত্রাসী নিহত হলেও পুলিশের নয় সদস্য প্রাণ হারান। পরে নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। ঘটনাস্থলে ১৫ সন্ত্রাসীর মরদেহ ফেলে তারা পালিয়ে যায় বলে জানায় আইএসপিআর।

এদিকে, ৬ জুলাই থেকেই জিয়ারত অঞ্চলের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানায়, অভিযানের চাপ বাড়তে থাকায় সন্ত্রাসীরা আরও ১৮ পুলিশ সদস্যকে হত্যা করে। ওই অভিযানে আরও ১১ জন সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ সত্য মেনে নিতে হবে: রুমিন ফারহানা

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, মাঙ্গি তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

বেলুচিস্তানে চার দিনে হামলা, পাকিস্তানের সেনা-পুলিশের ৪২ সদস্য নিহত

আপডেটের সময়: ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক সশস্ত্র হামলায় গত চার দিনে দেশটির সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ৬ জুলাই থেকে বেলুচিস্তানে তিনটি বড় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ও পুলিশ সদস্যসহ মোট ৪২ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

তিনি দাবি করেন, হামলাগুলো ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআর জানায়, প্রথম হামলার ঘটনা ঘটে ৪ ও ৫ জুলাইয়ের মধ্যবর্তী রাতে হান্না উরাক এলাকায়। সে সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পিছু হটলেও এ ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

দ্বিতীয় হামলা হয় ৬ জুলাই মাঙ্গি বাঁধ এলাকার একটি পুলিশি তল্লাশি চৌকিতে। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র গোলাগুলিতে প্রথমদিকে ১৫ জন সন্ত্রাসী নিহত হলেও পুলিশের নয় সদস্য প্রাণ হারান। পরে নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। ঘটনাস্থলে ১৫ সন্ত্রাসীর মরদেহ ফেলে তারা পালিয়ে যায় বলে জানায় আইএসপিআর।

এদিকে, ৬ জুলাই থেকেই জিয়ারত অঞ্চলের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল নিরাপত্তা বাহিনী। আইএসপিআর জানায়, অভিযানের চাপ বাড়তে থাকায় সন্ত্রাসীরা আরও ১৮ পুলিশ সদস্যকে হত্যা করে। ওই অভিযানে আরও ১১ জন সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যদিও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বিএসটিআইয়ের পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, ব্যবহার না করার সতর্কতা