ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাক শিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

  • Arif
  • আপডেটের সময়: ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। এর প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পোশাক ক্রেতারা ভারতের তামিলনাড়ুর তিরুপ্পুর থেকে পোশাক সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিচ্ছেন। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইইপিসি) চেয়ারম্যান এ. শক্তিভেলের দাবি, যেসব ক্রেতা আগে থেকেই তিরুপ্পুর বা ভারতের অন্যান্য অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করছেন, তাঁরা অর্ডারের পরিমাণ বাড়াচ্ছেন। একই সঙ্গে যেসব নতুন ক্রেতা এতদিন বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করতেন, তাঁদের একটি অংশও এখন ভারতের দিকে আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে: জামায়াত আমির

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে শক্তিভেল বলেন, নিটওয়্যার উৎপাদনে তিরুপ্পুর দীর্ঘদিন ধরে ভারতের প্রধান কেন্দ্র। অন্যদিকে বোনা কাপড়ের শার্ট উৎপাদনে বেঙ্গালুরু এবং তৈরি পোশাক উৎপাদনে দিল্লি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশ বা ভিয়েতনামের তুলনায় ভারতের বড় সুবিধা হলো কাঁচামালের সহজলভ্যতা। এ কারণে ভারতের কিছু উৎপাদক তুলনামূলক কম দামে পণ্যের প্রস্তাব দিতে সক্ষম হতে পারেন।’

তবে এই পরিবর্তনের প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তব প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হতে শুরু করবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের ক্রেতারা ভারত থেকে কেনাকাটা বাড়াতে আগ্রহী ছিলেন, কিন্তু চুক্তিটি কবে কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই কারণেই গত সাত থেকে আট মাস ধরে যুক্তরাজ্যের কয়েকটি ব্র্যান্ড ভারতজুড়ে নতুন সরবরাহকারী খুঁজে দেখছে।

আরও পড়ুনঃ  বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা

রপ্তানিকারকদের ভাষ্য অনুযায়ী, একসময় যুক্তরাজ্যের বাজারে মূলধারার পোশাকের বড় সরবরাহকারী ছিল তিরুপ্পুর। কিন্তু বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার পর তিরুপ্পুর উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার হারায়। এখন ভারতও একই ধরনের শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছে বলে হারানো সেই অর্ডারের একটি অংশ ফের তিরুপ্পুরে ফিরে আসতে পারে বলে তাঁদের আশা।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন

বর্তমানে তিরুপ্পুরের মোট রপ্তানির প্রায় ১০ শতাংশ যায় যুক্তরাজ্যে।

এদিকে, ইউরোপের ক্রেতাদের কেনাকাটার ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে। বড় বড় ব্র্যান্ড এখন তুলনামূলক কম দামের পণ্যের লাইন চালু করছে। একই সময়ে ছোট খুচরা বিক্রেতাদের বিক্রি বাড়ছে এবং তারা নতুন নতুন দোকান খুলছে। ফলে প্রিমিয়াম পোশাকের চাহিদা কমেছে। রপ্তানিকারকদের মতে, এই পরিবর্তনগুলো তিরুপ্পুরের মতো উৎপাদনকেন্দ্রগুলোর জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

ব্রিটিশদের নজর তিরুপ্পুরের পোশাক শিল্পে, ঝুঁকছেন কিছু বাংলাদেশি ক্রেতাও

আপডেটের সময়: ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। এর প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পোশাক ক্রেতারা ভারতের তামিলনাড়ুর তিরুপ্পুর থেকে পোশাক সংগ্রহ বাড়ানোর দিকে নজর দিচ্ছেন। অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইইপিসি) চেয়ারম্যান এ. শক্তিভেলের দাবি, যেসব ক্রেতা আগে থেকেই তিরুপ্পুর বা ভারতের অন্যান্য অঞ্চল থেকে পণ্য সংগ্রহ করছেন, তাঁরা অর্ডারের পরিমাণ বাড়াচ্ছেন। একই সঙ্গে যেসব নতুন ক্রেতা এতদিন বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ করতেন, তাঁদের একটি অংশও এখন ভারতের দিকে আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ  নিখোঁজের পরদিন শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে শক্তিভেল বলেন, নিটওয়্যার উৎপাদনে তিরুপ্পুর দীর্ঘদিন ধরে ভারতের প্রধান কেন্দ্র। অন্যদিকে বোনা কাপড়ের শার্ট উৎপাদনে বেঙ্গালুরু এবং তৈরি পোশাক উৎপাদনে দিল্লি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশ বা ভিয়েতনামের তুলনায় ভারতের বড় সুবিধা হলো কাঁচামালের সহজলভ্যতা। এ কারণে ভারতের কিছু উৎপাদক তুলনামূলক কম দামে পণ্যের প্রস্তাব দিতে সক্ষম হতে পারেন।’

তবে এই পরিবর্তনের প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তব প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হতে শুরু করবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের ক্রেতারা ভারত থেকে কেনাকাটা বাড়াতে আগ্রহী ছিলেন, কিন্তু চুক্তিটি কবে কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই কারণেই গত সাত থেকে আট মাস ধরে যুক্তরাজ্যের কয়েকটি ব্র্যান্ড ভারতজুড়ে নতুন সরবরাহকারী খুঁজে দেখছে।

আরও পড়ুনঃ  রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন

রপ্তানিকারকদের ভাষ্য অনুযায়ী, একসময় যুক্তরাজ্যের বাজারে মূলধারার পোশাকের বড় সরবরাহকারী ছিল তিরুপ্পুর। কিন্তু বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার পর তিরুপ্পুর উল্লেখযোগ্য পরিমাণ অর্ডার হারায়। এখন ভারতও একই ধরনের শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছে বলে হারানো সেই অর্ডারের একটি অংশ ফের তিরুপ্পুরে ফিরে আসতে পারে বলে তাঁদের আশা।

আরও পড়ুনঃ  ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন