ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা কুয়াশা কেটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকা। তাঁর পোশাকে ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় লেখা ছিল ‘পিস’ বা ‘শান্তি’ শব্দটি।

‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে মঞ্চে হাজির হন ইয়াবলনকা। সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে তাঁর মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকের দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল কেপে ফুটিয়ে তোলা হয় জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি।

আরও পড়ুনঃ  বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব উপাদান পোশাকে তুলে ধরেছেন ইয়াবলনকা।

আরও পড়ুনঃ  তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

পোশাকে তিন ভাষায় ‘শান্তি’ শব্দটি ব্যবহারের মাধ্যমে সহাবস্থান ও শান্তির বার্তা দিতে চেয়েছেন তিনি। নিজের পোশাক প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’

তবে তাঁর এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন। অন্যদিকে, গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকে এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি

উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা

মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী

আপডেটের সময়: ০১:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকা। তাঁর পোশাকে ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় লেখা ছিল ‘পিস’ বা ‘শান্তি’ শব্দটি।

‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে মঞ্চে হাজির হন ইয়াবলনকা। সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে তাঁর মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকের দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল কেপে ফুটিয়ে তোলা হয় জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি।

আরও পড়ুনঃ  পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব উপাদান পোশাকে তুলে ধরেছেন ইয়াবলনকা।

আরও পড়ুনঃ  মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ

পোশাকে তিন ভাষায় ‘শান্তি’ শব্দটি ব্যবহারের মাধ্যমে সহাবস্থান ও শান্তির বার্তা দিতে চেয়েছেন তিনি। নিজের পোশাক প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’

তবে তাঁর এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন। অন্যদিকে, গাজায় ইসরায়েলের চলমান হামলা এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকে এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা