ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িত ‘প্রকৃত’ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এ দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারা হত্যার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  নির্ভরতা নয়, সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুনঃ  ডলারের কালোবাজারির দায় মানি চেঞ্জারদের ওপর চাপাবেন না: এমসিএবি

এদিকে রংপুরের চারজনকে হত্যার ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তাদের একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুই তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ে। একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন মহল থেকে তদন্তের ওপর জোর দেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেটের সময়: ০৬:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িত ‘প্রকৃত’ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এ দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রংপুরের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারা হত্যার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলছে ভোলার, দ্রুত মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বক্তারা আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুনঃ  শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

এদিকে রংপুরের চারজনকে হত্যার ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তাদের একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুই তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ে। একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করল বৃক্ষবন্ধু পরিষদ