ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেষ মুহূর্তের সমঝোতায় কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত ট্রাম্পের

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে দুই দেশের মধ্যে শেষ মুহূর্তের আলোচনায় সমঝোতা হওয়ায় শুল্ক কার্যকর করা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প শুল্ক স্থগিতের বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই সাগরে হেলিকপ্টার, নিহত ৩

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামী ২২ আগস্ট পর্যন্ত নতুন শুল্ক কার্যকর হবে না। এই সময়ের মধ্যে দুই দেশ বাণিজ্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

কার্নির ভাষ্য, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো বেশ কিছু বিষয়ে কাজ বাকি রয়েছে।

নতুন শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ক্ষতির মুখে পড়ার আশঙ্কা ছিল। এর মধ্যে ইলেকট্রনিকস, শিল্পযন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনের মতো বিভিন্ন পণ্য রয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

এদিকে ট্রাম্প ও কার্নির আলোচনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিস্টোন এক্সএল তেল পাইপলাইন পুনরায় চালুর বিষয়টিও উঠে এসেছে। তবে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

শুল্ক স্থগিতের সিদ্ধান্তে কানাডার রফতানিকারকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, দেশটির মোট রফতানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মোট রফতানির প্রায় ৩০ শতাংশের গন্তব্য কানাডা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল সাইদ, কেন আলোচনায় তিনি?

ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা আপাতত কিছুটা কমলেও আগামী ২২ আগস্টের মধ্যে আলোচনায় কী ধরনের চূড়ান্ত সমঝোতা হয়, সেদিকেই এখন নজর থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১ বছর পর দেবের সঙ্গে পর্দায়, আবেগঘন চিঠিতে শুভশ্রীর মুগ্ধতা

শেষ মুহূর্তের সমঝোতায় কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত ট্রাম্পের

আপডেটের সময়: ০৭:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে দুই দেশের মধ্যে শেষ মুহূর্তের আলোচনায় সমঝোতা হওয়ায় শুল্ক কার্যকর করা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প শুল্ক স্থগিতের বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি