ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১ চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৫১৯ জন মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান হাইকমিশনের লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাত, কমবে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা নাকভি থাকছেন ফাইনালে, ভারত চ্যাম্পিয়ন হলেও কি ট্রফি নেবে না? নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম লোডশেডিংয়ে নীলফামারীর হিমাগারে ৭৭ হাজার টন আলু নিয়ে শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারের অভিযোগে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের দুই স্থানীয় সংবাদপত্র দ্য সিয়াটল টাইমস ও নিউজডে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করেছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওপেনএআই ও মাইক্রোসফট অনুমতি ছাড়াই অর্থের বিনিময়ে পড়তে হয়—এমন সংবাদ কনটেন্ট সংগ্রহ করেছে। পরে এসব কনটেন্ট এআই মডেল প্রশিক্ষণের তথ্যভান্ডারে ব্যবহার করা হয়েছে।

চ্যাটজিপিটি-কপাইলটে সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগ

মামলায় বলা হয়েছে, এসব তথ্য ব্যবহার করা হয়েছে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কপাইলট এবং এআই সুবিধাযুক্ত বিং সার্চ তৈরিতে।

সংবাদপত্র দুটির দাবি, এআই চ্যাটবটগুলো তাদের প্রকাশিত প্রতিবেদনের বড় অংশ হুবহু তুলে ধরতে পারে। অনেক ক্ষেত্রে প্রতিবেদনের ভাষার সঙ্গেও খুব কাছাকাছি মিল রেখে নতুন করে তা উপস্থাপন করতে পারে।

মামলায় আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সংবাদপত্র দুটির কনটেন্ট ব্যবহার করে তৈরি করা সব প্রশিক্ষণ ডেটাসেট অপসারণের দাবিও জানানো হয়েছে।

‘অনুমতি ছাড়া কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা জরুরি’

দ্য সিয়াটল টাইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান ফিসকো বলেন, সংবাদ তৈরি করতে প্রতিষ্ঠানটি প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে। অনুমতি বা যথাযথ পারিশ্রমিক ছাড়া সেই কনটেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করলে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অভিযোগ অস্বীকার ওপেনএআইয়ের

তবে সংবাদপত্র দুটির অভিযোগ অস্বীকার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এআই মডেল প্রশিক্ষণে তারা প্রকাশ্যে থাকা তথ্য ব্যবহার করে। তাদের দাবি, এ ধরনের ব্যবহার ন্যায্য ব্যবহারের আইনি কাঠামোর মধ্যে পড়ে।

মাইক্রোসফটও মামলাটিতে বিস্ময় প্রকাশ করেছে। তবে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে তারা আগ্রহী বলে জানিয়েছে।

আগেও হয়েছে এ ধরনের মামলা

ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে এ ধরনের মামলা এবারই প্রথম নয়। এআই মডেল প্রশিক্ষণে সংবাদ ও অন্যান্য কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এর মধ্যে দ্য নিউইয়র্ক টাইমসের করা মামলাও রয়েছে।

এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সংবাদমাধ্যমের কনটেন্টের কপিরাইট নিয়ে বিতর্কও ক্রমেই বাড়ছে। সংবাদমাধ্যমগুলোর প্রশ্ন, তাদের তৈরি কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহার করা হলে এর জন্য অনুমতি ও যথাযথ পারিশ্রমিক থাকা উচিত কি না।

অন্যদিকে এআই প্রতিষ্ঠানগুলোর দাবি, প্রকাশ্যে থাকা তথ্য মডেল প্রশিক্ষণে ব্যবহারের ক্ষেত্রে ন্যায্য ব্যবহারের অধিকার প্রযোজ্য হতে পারে।

ফলে নতুন এই মামলাটি শুধু ওপেনএআই ও মাইক্রোসফটের জন্য নয়, পুরো এআই শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আদালতের সিদ্ধান্ত ভবিষ্যতে সংবাদমাধ্যমের কনটেন্ট এআই প্রশিক্ষণে ব্যবহারের নিয়ম ও কপিরাইট নীতিতেও প্রভাব ফেলতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১

সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬